মডেল শুভশ্রী, মেকআপ আর্টিস্ট ইয়ালিনি! ছবির সেটে রাজের কন্যার কীর্তি দেখুন

আর কয়েক দিন পরেই এক বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরেই এসেছে ছোট্ট রাজকন্যে। তাকে নিয়েই দিনের অর্ধেকটা কেটে যায় তাঁদের। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম হয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের।

মডেল শুভশ্রী, মেকআপ আর্টিস্ট ইয়ালিনি! ছবির সেটে রাজের কন্যার কীর্তি দেখুন

| Edited By: উত্‍সা হাজরা

Nov 21, 2024 | 8:43 PM

আর কয়েক দিন পরেই এক বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরেই এসেছে ছোট্ট রাজকন্যে। তাকে নিয়েই দিনের অর্ধেকটা কেটে যায় তাঁদের। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম হয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের। চলতি বছরের সেপ্টেম্বরে চার বছরে পা দিয়েছে সে। দুই ছেলে মেয়েকে নিয়ে রীতিমতো ব্যস্ততায় সময় কাটে নায়িকা এবং পরিচালকের। তবে ব্যক্তিগত জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন পেশাদার জীবনে বিন্দুমাত্র খামতি রাখতে চান না তাঁরা। তাই তো মেয়েকে নিয়ে সেটেই হাজির হলেন নায়িকা।

একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে মেকআপ করতে বসেছেন নায়িকা। রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু মেকআপ করছিলেন নায়িকার। মেকআপের তুলি কেড়ে নিল নায়িকার একরত্তি। নিজেই মায়ের মুখে মেকআপ করতে শুরু করল খুদে ইয়ালিনি। আর মা শুভশ্রী বসে বসে উপভোগ করলেন মেয়ের সঙ্গে কাটানো সেই মিষ্টি মুহূর্ত। নায়িকার ছবি ভরে গিয়েছে মন্তব্যে।

 

উল্লেখ্য, মাঝে মাঝেই ছেলে মেয়ের নানা কাণ্ড পোস্ট করতে থাকেন নায়িকা। কয়েক দিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন নায়িকা। এদিন যে ভিডিয়োটি নায়িকা পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে ইয়ালিনি ধীরে ধীরে কথা বলতে শিখেছে। পরিবারের সদস্যদের চিনতে শিখছে। ভিডিয়োতে শোনা যাচ্ছে শুভশ্রী বলছেন “বলো দাদা”। মায়ের কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো দাদার কাছে এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আদুরে ভাবে বলছে “দাদা….দাদা…।” মেয়ের কাণ্ড দেখে হেসে পাগল নায়িকা। বোনকেও আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট ইউভান। ভাই-বোনের যে বন্ধুত্ব জমে ক্ষীর তা বেশ বোঝা গেল নায়িকার ভিডিয়োয়। ৩০ নভেম্বর এক বছরে পা দেবে ইয়ালিনি। মেয়ের প্রথম বছর জন্মদিনে কি বিশেষ কিছু পরিকল্পনা করেছেন রাজ-শুভশ্রী? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Follow Us