
শাশুড়ি কখনও মা হতে পারেন না। মা মা-ই হয়। এমন প্রবাদ বাক্যকে অনেকেই তুড়ি মেরে প্রমাণ করেছেন, শাশুড়ি মা না হলেও বেস্ট ফ্রেন্ডের জায়গা পাকা করে নিয়েছেন। বিবাহের পরই মেয়েদের শুরু হয় নতুন জীবন। এক অপরিচিত পরিবেশ, অপরিচিত মানুষজনের পাশাপাশি সম্পূর্ণ অন্যের বাড়িতে গৃহপ্রবেশের পর থেকেই মনটা ধুকপুক করে এই আশঙ্কায়, কীভাবে সব সামলাবেন। সেই পরিস্থিতিতে বৌমার পাশে হাল ধরেন একমাত্র শাশুড়িমাই। কারণ তিনিও একসময় এই অনুভূতি বোধ করেছিলেন। তাই তাঁর মতো করে আরও একটি মেয়ের পাশ থেকে পরিবেশকে স্বাভাবিক করে তোলেন তিনিই।
সনাতন ধর্মের ১৬ রকমের সংস্কারের মধ্যে বিবাহও একটি গুরুত্বপূর্ণ রীতি। এই রীতিতে শুধুমাত্র দুটি মানুষ নয়, দুটি পরিবারও যুক্ত হয়। মূল্যবোধও ঐতিহ্যের মিলন ঘটে বিবাহের বিভিন্ন রীতি-আচারের মাধ্যমে। বিয়ের রীতি অনুযায়ী, দুটি মানুষের আত্মার সম্পর্ককে একযোগে এগিয়ে নিয়ে চলার মাধ্যম হয়ে দাঁড়ায়। জীবনের বিভিন্ন সময়, দুঃখ-কষ্ট, হাসি-কান্নার, উন্নতি, সবকিছুতেই সমানভাবেপাশে থাকার শপথ নেন দুজনে। বর্তমান সময়ে দাঁড়িয়েও বৈবাহিক জীবনতে সুখে রাখতে বিয়ের আগে রাশিফল, কুণ্ডলী মিলিয়ে বিয়ে পাকা করার সিদ্ধান্ত নেন অনেকেই। জ্যোতিষশাস্ত্র মতে, শাশুড়ির সঙ্গে পুত্রবধূদের সম্পর্ক বেশ শক্তিশালী হয়ে থাকে। সম্পর্কের বাঁধন পেরিয়ে দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে দাঁড়ায়। তাহলে সেই রাশির জাতিকাদের তালিকা জেনে নিন এখানে…
মেষ রাশির পুত্রবধূ
মেষ রাশির জাতক-জাতিকাদের খুব পরিশ্রমী এবং খোলা মনের হয়ে থাকেন। শাশুড়ির সঙ্গে প্রতিটি বিষয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করে থাকেন। এ কারণেই দুজনের মধ্যে বন্ধুর মতো বন্ধন বেশ শক্তিশালী হয়ে থাকে। যখনই কোনও মেষ পুত্রবধূর কোনও ধরণের পরামর্শের প্রয়োজন হয়, তখনই তার শাশুড়িকে তার সেরা পরামর্শদাতা বলে মনে করা হয়।
মিথুন রাশির পুত্রবধূ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, যেসব নারীর রাশি মিথুন, তাদের শাশুড়ির সঙ্গে খুব ভাল সম্পর্ক গড়ে ওঠে। মিথুন রাশির পুত্রবধূরা শাশুড়ির কাছে সর্বগুণসম্পন্না হয়ে থাকেন। শাশুড়িদেরও সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন এই রাশির জাতিকারা। উভয়ের মধ্যে মতের পার্থক্যের কারণে অনেক সময় উভয়ের মধ্যে ঝগড়াও দেখা যায়। এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়।
কুম্ভ রাশির পুত্রবধূ
কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে শাশুড়ির সঙ্গে সম্পর্ক বেশ ভাল হয়। শ্বশুড়বাড়ির সকলের সঙ্গেও ভাল সম্পর্ক থাকে।জ্যোতিষশাস্ত্র অনুসারে, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শাশুড়ি খুব শান্ত প্রকৃতির হয়ে থাকেন। বৌমাদেরও মেয়ের চোখে নয়, একাধারে বন্ধুর মতোই ভালবাসেন, শ্রদ্ধা করেন। শাশুড়ি ও পুত্রবধূ দুজনেই একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করেন।