মেট্রোয় উঠতেই প্য়ান্টে হাত! মধ্যবয়সীর লালসার শিকার কিশোর, গায়ে কাটা দেবে অভিজ্ঞতা শুনলে…

Delhi Metro: মেট্রোয় উঠতেই কিশোর অনুভব করে, পিছনে কিছু একটা ধাক্কা লাগছে। প্রথমে ভেবেছিল, কারোর ব্যাগ বা অন্য কিছুর খোঁচা লাগছে হয়তো। কিন্তু এক মিনিট বাদেই সে টের পায়, ব্যাগ নয়, একটা হাত পিছন থেকে কুকর্ম করছে।

মেট্রোয় উঠতেই প্য়ান্টে হাত! মধ্যবয়সীর লালসার শিকার কিশোর, গায়ে কাটা দেবে অভিজ্ঞতা শুনলে...
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

|

May 05, 2024 | 10:53 AM

নয়া দিল্লি: শুধু মহিলারাই নন, পুরুষরাও সুরক্ষিত নন আর! এবার ভিড় মেট্রোয় যৌন হেনস্থার শিকার হল এক কিশোর। ভরা মেট্রোয় তাঁর সঙ্গে অশালীন আচরণ করলেন এক মধ্যবয়সী ব্যক্তি। কিশোরের অভিযোগ, মেট্রোর ভিতরে এক ব্যক্তি তাঁর গোপনাঙ্গে হাত দিয়েছেন বারংবার। তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন। শুধু তাই নয়, মেট্রো থেকে নেমেও ওই ব্যক্তি ধাওয়া করেন কিশোরকে।

কী ঘটেছিল?

১৬ বছরের কিশোর জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টা-৯টা নাগাদ দিল্লি মেট্রোয় উঠেছিল রাজীব চক মেট্রো স্টেশন থেকে। মেট্রোয় উঠতেই সে অনুভব করে, পিছনে কিছু একটা ধাক্কা লাগছে। প্রথমে ভেবেছিল, কারোর ব্যাগ বা অন্য কিছুর খোঁচা লাগছে হয়তো। কিন্তু এক মিনিট বাদেই সে টের পায়, ব্যাগ নয়, একটা হাত পিছন থেকে কুকর্ম করছে।

ভয় পেয়ে যায় ওই কিশোর। ফের তাঁর সঙ্গে একই ঘটনা ঘটে। যৌনাঙ্গে হাত দেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। এবার কিশোর সাহস জুগিয়ে ওই ব্যক্তির চুলের মুঠি ধরে টান মারে এবং ওই ব্যক্তির ছবি তুলে নেয়। ওই ব্যক্তি ঝগড়া করার চেষ্টা করলেও, বিশেষ কিছু সুবিধা করতে পারেননি।

কিন্তু মেট্রো থেকে নামতেই কিশোর লক্ষ্য করে, ওই ব্যক্তি তাঁকে ধাওয়া করছে। ভয় পেয়ে কিশোর দৌড়ে এস্কেলেটরে উঠে যায়। নীচ থেকে দাঁড়িয়ে ওই ব্যক্তি অঙ্গভঙ্গি করে বোঝান যে তিনিও আসছেন। প্রাণভয়ে পড়িমড়ি করে দৌড়ে পালায় কিশোর।

ওই কিশোর জানিয়েছে, শেষ মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর গার্ডরা তাঁকে মেট্রোয় তুলে দেয়। রাজীব চক মেট্রো স্টেশনের তরফেও ওই কিশোরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই কিশোর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাবে বলে জানিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us