পুরনো গাড়ি কিনতে গিয়েছিলেন, কাপড় খুলিয়ে যৌনাঙ্গে বিদ্যুতের ঝটকা দিল ‘বিক্রেতারা’!

Electrocution: গাড়ি ব্যবসায়ীরা ওই জায়গায় যেতেই তাদের অপহরণ করা হয়। লাঠি দিয়ে ব্য়াপক মারধর করা হয়। তাদের কাছে যত টাকা ছিল, সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়। এরপর ওই তিনজনকে জোর করে নগ্ন করা হয়। এরপর তাদের যৌনাঙ্গে বিদ্যুতের তার দিয়ে কারেন্ট শক দেওয়া হয়। 

পুরনো গাড়ি কিনতে গিয়েছিলেন, কাপড় খুলিয়ে যৌনাঙ্গে বিদ্যুতের ঝটকা দিল বিক্রেতারা!
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা

|

May 12, 2024 | 12:30 PM

বেঙ্গালুরু: পুরনো গাড়ি বিক্রি করবেন। তাও আবার একটা নয়, একাধিক গাড়ি বিক্রি করবেন। গাড়ির অবস্থা কেমন রয়েছে, তার উপরে দাম নির্ধারণ করা হবে, সেই কারণেই গাড়িগুলি দেখতে ডাকা হয়েছিল ডিলারদের। কিন্তু সেখানে যেতেই বদলে গেল চিত্রটা। গাড়ি দেখানো তো দূর, বরং চরম নির্যাতনের শিকার হলেন গাড়ির ডিলাররা। তাদের নগ্ন করে, যৌনাঙ্গে বিদ্য়ুতের শক দেওয়া হল!

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গি জেলায়। তিন গাড়ির ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় তাদের উপরে হওয়া নির্যাতনের ভিডিয়োও ভাইরাল হয়েছে। এরপরই কড়া পদক্ষেপ করে পুলিশ। শনিবার অপহরণের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়।

গত ৫ মে নির্যাতিত তিনজন গাড়ির ডিলার পুলিশের কাছে অভিযোগ জানান। তারা জানান, ৪ মে রাত সাড়ে ৯টা নাগাদ এক ব্যক্তি তাদের পুরনো গাড়ি বিক্রি করার জন্য ফোন করেন। একাধিক গাড়ি থাকায়, তাদের নির্দিষ্ট একটি জায়গায় এসে গাড়িগুলি পরীক্ষা করতে বলা হয়।

গাড়ি ব্যবসায়ীরা ওই জায়গায় যেতেই তাদের অপহরণ করা হয়। লাঠি দিয়ে ব্য়াপক মারধর করা হয়। তাদের কাছে যত টাকা ছিল, সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়। এরপর ওই তিনজনকে জোর করে নগ্ন করা হয়। এরপর তাদের যৌনাঙ্গে বিদ্যুতের তার দিয়ে কারেন্ট শক দেওয়া হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তিন ব্যক্তিকে নগ্ন করে বিদ্যুতের শক দিতে দেখা গিয়েছে। গত ৫ মে এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, একটি বড় গ্যাংয়ের কাজ এটি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Follow Us