Indonesia Earthquake: পেন্ডুলামের মতো দুলল সেতু থেকে রাস্তা! ৭.৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধুলোয় মিশে গেল সব, ফুঁসে উঠল সমুদ্রও

Earthquake-Tsunami Warning: জানা গিয়েছে, স্থানীয় সময়ে ভোর ৪টে ৫৮ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মূল ভূমিকম্পের পরই একের পর এক আফটারশক অনুভূত হয়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

Indonesia Earthquake: পেন্ডুলামের মতো দুলল সেতু থেকে রাস্তা! ৭.৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধুলোয় মিশে গেল সব, ফুঁসে উঠল সমুদ্রও
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়।Image Credit source: X

|

Aug 15, 2026 | 9:03 AM

জাকার্তা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ৭.৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। ভূমিকম্পের পরই আছড়ে পড়ে সুনামির ঢেউ। একের পর এক আফটারশক এখনও অনুভূত হচ্ছে। জোরাল ভূমিকম্পে বহু বিল্ডিং ভেঙে পড়েছে। অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, পূর্ব নুসা তেনগারা প্রদেশের এন্দে (Ende) শহরের উত্তর-পশ্চিমে ৬৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। তিন ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়ে সমুদ্রের বিভিন্ন উপকূলে। যদিও বর্তমানে এখন সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি একাধিক আফটারশকের সতর্কতা জারি করেছে।

 

জানা গিয়েছে, স্থানীয় সময়ে ভোর ৪টে ৫৮ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মূল ভূমিকম্পের পরই একের পর এক আফটারশক অনুভূত হয়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বিল্ডিং নিমেষে ধুলোয় মিশে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো সামনে এসেছে, যেখানে সাধারণ মানুষকে আতঙ্কে পালাতে দেখা গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us