Metro: মাটির তলায় মেট্রোর কাজ করার সময় লোকো মেশিনে পিষে মৃত্যু তিন কর্মীর

Patna Metro: ঘটনার খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছতে দেরি হয়। পরে আহতদের উদ্ধার করে পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও দুই কর্মীর।

Metro: মাটির তলায় মেট্রোর কাজ করার সময় লোকো মেশিনে পিষে মৃত্যু তিন কর্মীর
পাটনা মেট্রোয় দুর্ঘটনাImage Credit source: PTI

Oct 29, 2024 | 11:01 AM

পাটনা: মেট্রোয় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল রেলের তিন কর্মীর। বিহারের রাজধানী শহরে একটি মেট্রো নির্মাণের কাজ চলছিল, সেখানেই এই দুর্ঘটনা ঘটে। কর্মরত কর্মীদের ওপর দিয়ে চলে যায় লোকো মেশিন। বেশ কিছুদিন ধরেই এই নির্মাণকাজ চলছে। তবে, এখনও পর্যন্ত এত বিপজ্জনক ঘটনা ঘটেনি।

জানা গিয়েছে, সোমবার রাতের শিফটে কাজ করছিলেন কর্মীরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এনআইটি এক্সিটের কাছে ঘটনাটি ঘটে। লোকো মেশিনের ব্রেক ফেল হওয়াতেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মাটির তলায় ওই মেট্রো লাইন নির্মাণের কাজ চলছিল। একটি লোকো মেশিন ছিল, যাতে করে টানেলের মধ্যে পণ্য পরিবহন করা হত, সেই লোকো মেশিন ব্রেক ফেল করে যাওয়াতেই ঘটে বিপত্তি।

মেশিনের সামনে পড়ে যান কর্মীরা। তাঁদের পালানোর পথ ছিল না। তাঁদের গায়ের ওপর দিয়েই চলে যায় লোকো মেশিন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর। বাকিরা গুরুতর আহত হন।

ঘটনার খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছতে দেরি হয়। পরে আহতদের উদ্ধার করে পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও দুই কর্মীর।

Follow Us