Airport Firing: বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড! প্লেনে ওঠার আগেই চলল গুলি, আহত দুই এয়ারপোর্ট স্টাফ

Airport Firing: বিমানে বোর্ডিংয়ের আগে ওই পিস্তল ও তার সমস্ত নথি চেক করা হচ্ছিল। সেই সময় বন্দুকের মালিক ও বিমানবন্দরের কর্মীরা উপস্থিত ছিলেন। এমন সময়ে আচমকাই গুলি চলে যায়।  বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্তা জানান যে অতর্কিতে বন্দুক থেকে বেরিয়ে যাওয়া বুলেট প্রথমে মাটিতে লাগে।

Airport Firing: বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড! প্লেনে ওঠার আগেই চলল গুলি, আহত দুই এয়ারপোর্ট স্টাফ
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 16, 2026 | 2:03 PM

বারাণসী: বিমানবন্দরের ভিতরে চলল গুলি। আহত বিমানবন্দরের দুই কর্মী। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক যাত্রী বন্দুক নিয়ে যাচ্ছিলেন। তাঁর বন্দুক থেকেই গুলি চলে। আহত দুই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ, রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে বারাণসী বিমানবন্দরে। আজমগড়ের বাসিন্দা এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে মুম্বই যাচ্ছিলেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-1810 বিমানে তাদের যাওয়ার কথা ছিল। ওই যাত্রী আগেই ডিক্লেয়ার করেছিলেন যে তাঁর সঙ্গে একটি পিস্তল ও ম্যাগাজিন রয়েছে।

বিমানে বোর্ডিংয়ের আগে ওই পিস্তল ও তার সমস্ত নথি চেক করা হচ্ছিল। সেই সময় বন্দুকের মালিক ও বিমানবন্দরের কর্মীরা উপস্থিত ছিলেন। এমন সময়ে আচমকাই গুলি চলে যায়।  বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্তা জানান যে অতর্কিতে বন্দুক থেকে বেরিয়ে যাওয়া বুলেট প্রথমে মাটিতে লাগে। তারপর তা ছিটকে দুই কর্মীর গায়ে লাগে। একজন মহিলা কর্মীর পায়ে গুলি লাগে, পাশে দাঁড়িয়ে থাকা পুরুষ কর্মীর হাতেও বুলেট লাগে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীর হাত থেকেই পিস্তলের গুলি চলেছে, যার জেরে বিমানবন্দরের দুই কর্মী আহত হয়। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আহত কর্মীরা হাসপাতালে ভর্তি। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us