Child Birth Intensive: তৃতীয় সন্তান হলে ৩০ হাজার, চতুর্থ সন্তানের কত পাবেন? বড় ঘোষণা সরকারের

Chandrababu Naidu announces intensive: অন্ধ্র্রপ্রেদেশে জন্মহার ক্রমশ কমছে। এই নিয়ে দুই মাস আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। সেইসময় তিনি ঘোষণা করেছিলেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেই দম্পতিদের ২৫ হাজার টাকা দেবে অন্ধ্র প্রদেশ সরকার। এদিকে, আজ একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু জানান, তৃতীয় ও চতুর্থ সন্তান জন্ম দিলে সরকারি অনুদান নিয়ে চিন্তা-ভাবনা করেছে সরকার।

Child Birth Intensive: তৃতীয় সন্তান হলে ৩০ হাজার, চতুর্থ সন্তানের কত পাবেন? বড় ঘোষণা সরকারের
জন্মহার বাড়াতে বড় ঘোষণাImage Credit source: Tv9 Bangla

May 16, 2026 | 7:25 PM

অন্ধ্র প্রদেশ : জন্মহার বাড়াতে ফের বড় পদক্ষেপ অন্ধ্র প্রদেশ সরকারের (Andhra Pradesh Government)। দ্বিতীয় সন্তানের জন্ম দিলে দম্পতিদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার জন্মহার বাড়াতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্ম দিলেও মিলবে টাকা। জন্মহার বৃদ্ধির উদ্দেশে ফের নয়া উদ্যোগ অন্ধ্র প্রদেশের সরকারের।

চন্দ্রবাবু নাইডুর বড় সিদ্ধান্ত

অন্ধ্র্রপ্রেদেশে জন্মহার ক্রমশ কমছে। এই নিয়ে দুই মাস আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। সেইসময় তিনি ঘোষণা করেছিলেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেই দম্পতিদের ২৫ হাজার টাকা দেবে অন্ধ্র প্রদেশ সরকার। এদিকে, আজ একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু জানান, তৃতীয় ও চতুর্থ সন্তান জন্ম দিলে সরকারি অনুদান নিয়ে চিন্তা-ভাবনা করেছে সরকার।

তৃতীয় ও চতুর্থ সন্তান হলে কত টাকা পাবেন?

নাইডু বলেন, “আমি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তান জন্মের পরপরই আমরা ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার টাকা দেব। এটা কি সঠিক সিদ্ধান্ত নয়?” তিনি জানিয়েছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এক মাসের মধ্যে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। অর্থাৎ কবে থেকে এই সরকারি অনুদান পাবেন, কীভাবে পাবেন, সেই নিয়ে ঘোষণা করবেন শীঘ্রই।

মাস দু’য়েক আগে জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাইডু জানিয়েছিলেন,অন্ধ্রপ্রদেশের জন্মহার ১.৫ শতাংশ। যা প্রতিস্থাপন স্তরের নীচে। আগামী দিনে এই পরিসংখ্যানটা ২.১ শতাংশে তুলে আনতে চায় সরকার। তিনি আরও জানান, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, জন্মহার নিয়ে একাধিক রাজ্য এই সমস্যার সম্মুখীন হচ্ছে। জনসংখ্যার গড় বয়স বাড়ছে। ফলে সমাজে বয়স্ক মানুষের অনুপাত বাড়ছে। সেকারণেই সমস্যা তৈরি হচ্ছে জন্মহারে।

Follow Us