চোখ টকটকে লাল, দ্রুতগতিতে ছোটাচ্ছিলেন বাস, একটা ভুলেই শেষ তাজা ১৩টি প্রাণ

Bus-Truck Accident: জানা গিয়েছে, মিনি বাসটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন। সকলেই শিবমোগার বাসিন্দা। বেলাগাভি জেলায় একটি তীর্থক্ষেত্রে গিয়েছিলেন তারা। পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।

চোখ টকটকে লাল, দ্রুতগতিতে ছোটাচ্ছিলেন বাস, একটা ভুলেই শেষ তাজা ১৩টি প্রাণ
দুর্ঘটনাগ্রস্ত বাস।Image Credit source: Twitter

|

Jun 28, 2024 | 12:53 PM

বেঙ্গালুরু: ট্রাকের সঙ্গে মিনি বাসের ধাক্কা। নিমেষে দুমড়ে-মুচড়ে গেল গোটা বাস। মৃত্যু হল ১৩ জনের। আহত আরও ৪। এর মধ্যে আশঙ্কাজনক আরও ২ জন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পুণে-বেঙ্গালুরু হাইওয়ের উপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

এ দিন ভোর রাতে কর্নাটকের হাভেরি জেলায় গুন্দেনাহল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি এসে পিছন থেকে ধাক্কা মারে ট্রাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, মিনি বাসটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন। সকলেই শিবমোগার বাসিন্দা। বেলাগাভি জেলায় একটি তীর্থক্ষেত্রে গিয়েছিলেন তারা। পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি রাস্তার ধারে পার্ক করা ছিল। হাইওয়ে ধরে দ্রুতগতিতে আসছিল বাসটি। দীর্ঘক্ষণ ধরে চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েন বাসের চালক। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে।

সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জন যাত্রীর। বাসের অংশ কেটে বাকিদের উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও দুইজনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন আর ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা সঙ্কটজনক।

Loading...
Unable to load recommendations.
Follow Us