Language Rules for Drivers: বিজেপি সরকারের কড়া নির্দেশ, মাতৃভাষায় কথা না বললে স্টিয়ারিংয়ে বসা বন্ধ!

Driving License: রাজ্য সরকার গাড়ি চালকদের সময় দিয়েছিল মারাঠি ভাষা শিখতে এবং প্রয়োজনীয় ট্রেনিং নেওয়ার জন্য। এবার আর সময় দেওয়া হবে না। সরকারের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের যে অটো ও ট্যাক্সি চালকরা মারাঠি বলতে পারবেন না, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

Language Rules for Drivers: বিজেপি সরকারের কড়া নির্দেশ, মাতৃভাষায় কথা না বললে স্টিয়ারিংয়ে বসা বন্ধ!
ফাইল চিত্র।Image Credit source: Pexels

|

Aug 18, 2026 | 3:11 PM

মুম্বই: রাজ্যে অটো বা ট্য়াক্সি চালাতে গেলে জানতে হবে রাজ্যের ভাষা। না জানলেই শাস্তি! আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে এই নিয়ম। ভাষা বাধ্যতামূলক করা হয়েছে।

মুম্বইয়ের অটো ও ট্যাক্সি চালকদের এবার থেকে বাধ্যতামূলকভাবে মারাঠি জানতে হবে। মহারাষ্ট্র সরকার আজ থেকে বাধ্যতামূলক করেছে।  এর আগে রাজ্য সরকার গাড়ি চালকদের সময় দিয়েছিল মারাঠি ভাষা শিখতে এবং প্রয়োজনীয় ট্রেনিং নেওয়ার জন্য। এবার আর সময় দেওয়া হবে না। সরকারের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের যে অটো ও ট্যাক্সি চালকরা মারাঠি বলতে পারবেন না, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

যদি কোনও চালক মারাঠি ভাষা না জানেন, তাদের কী হবে?

যদি এখনও কোনও গাড়ি চালক মারাঠি ভাষা না জানেন, তাহলে তাদের হাতে চার মাস সময় রয়েছে মারাঠি ভাষা শেখার জন্য। পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়ক জানিয়েছেন যে চালকরা যারা বেসিক মারাঠি জানবেন না, তাদের প্রথমে ৩০ দিন নোটিস দেওয়া হবে।

যদি তারপরও মারাঠি ভাষা না জানেন, তাদের তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে। যদি তারপরও তারা ভাষা না শেখেন, তবে পাকাপাকিভাবে তার লাইসেন্স পাকাপাকিভাবে বাতিল করে দেওয়া হবে।  মন্ত্রী জানান, ১.২৫ লাখ অটো ও ট্যাক্সিচালক, যারা ইতিমধ্যেই মারাঠি ভাষার ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন, তাদের সরকারের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাদের এই শাস্তির মুখে পড়তে হবে না।

এই বিষয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “মারাঠি ভাষা হল নিষ্ঠা, এটা কোনও বাধ্যতামূলক বিষয় নয়”। তিনি বলেন যে যারা মারাঠি বলতে পারেন না, তাদের মজা না উড়িয়ে তাদের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলা উচিত, যাতে তারা ওই ভাষা শিখতে পারেন। আইনকে ভয় না পেয়ে, ভালোবেসে মারাঠি শেখার কথা বলেন একনাথ শিন্ডে। পরিবহন মন্ত্রীও সঙ্গে সঙ্গে জানান যে ‘মারাঠি বলতে পারি না’- এ কথা আর গ্রহণ করা হবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us