Ram Temple Inaguration: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হবেন ৫৫টি দেশের প্রায় ১০০ প্রতিনিধি, তালিকায় কারা?

Ram Temple inaguration guests list: স্বামী বিজ্ঞানন্দ জানান, ভিভিআইপি বিদেশি প্রতিনিধিরা আগামী ২০ জানুয়ারি লখনউয়ে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে ২১ জানুয়ারি সন্ধ্যায় তাঁরা অযোধ্যায় আসবেন। এখন প্রচণ্ড কুয়াশা হচ্ছে এবং তার জেরে ট্রেন, বিমানে দেরি হচ্ছে। তাই বিদেশি অতিথিদের অনুষ্ঠানের একদিন আগেই ভারতে এসে পৌঁছনোর আবেদন জানাচ্ছেন স্বামী বিজ্ঞানন্দ।

Ram Temple Inaguration: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হবেন ৫৫টি দেশের প্রায় ১০০ প্রতিনিধি, তালিকায় কারা?
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে কেবল দেশ নয়, গোটা বিশ্ব। সোমবার দুপুরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: TV9 Bharatvarsh

|

Jan 14, 2024 | 6:51 PM

অযোধ্যা: রামমন্দির উদ্বোধনের আর হাতেগোনা কয়েকদিন বাকি। নিমন্ত্রণ পর্ব আগেই সম্পন্ন হয়েছে। এখন নিশ্চিত অতিথিদের তালিকা তৈরি থেকে তাঁদের অযোধ্যায় নিয়ে আসা ও বিশেষভাবে রাখার বন্দোবস্ত চলছে। দেশের পাশাপাশি বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যার রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে। এখনও পর্যন্ত খবর অনুযায়ী, ৫৫টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অযোধ্যায় রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠানে অনুষ্ঠানে সামিল হবেন। যাঁদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-সহ সাংসদও রয়েছেন। একথা নিশ্চিত করেছেন বিশ্ব হিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গ্লোবাল চেয়ারম্যান স্বামী বিজ্ঞানন্দ।

আন্তর্জাতিক দেশ ও সংস্থাগুলির অতিথিদের ব্যবস্থাপনার বিষয়টি দেখাশোনা করছেন স্বামী বিজ্ঞানন্দ। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ৫৫টি দেশের রাষ্ট্রদূত, সাংসদ-সহ প্রায় ১০০ জন রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষ্য থাকবেন। ৫৫টি দেশের মধ্যে রয়েছে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলারুস, বোতসওয়ানা, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ডোমিনিকা, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, ইথিওপিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ঘানা, গুয়েনা, হংকং, হাঙ্গারি, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জামাইকা, জাপান, কেনিয়া, কোরিয়া, মালয়েশিয়া, মালাউই, মরিশাস, মেক্সিকো, মায়ানমার, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, সিয়েরা লিওনে, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুরিনাম, সুইডেন, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও তোবাগো, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং জাম্বিয়া।

স্বামী বিজ্ঞানন্দ জানান, ভিভিআইপি বিদেশি প্রতিনিধিরা আগামী ২০ জানুয়ারি লখনউয়ে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে ২১ জানুয়ারি সন্ধ্যায় তাঁরা অযোধ্যায় আসবেন। এখন প্রচণ্ড কুয়াশা হচ্ছে এবং তার জেরে ট্রেন, বিমানে দেরি হচ্ছে। তাই বিদেশি অতিথিদের অনুষ্ঠানের একদিন আগেই ভারতে এসে পৌঁছনোর আবেদন জানাচ্ছেন স্বামী বিজ্ঞানন্দ। আক্ষেপের সুরে তিনি জানান, আরও বেশি সংখ্যক বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল। কিন্তু, অনুষ্ঠানের জায়গাটি ছোট হওয়ায় অতিথি তালিকায় কাটছাঁট করা হয়েছে।

এদিকে, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ২২ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে ১৬ জানুয়ারি থেকেই একসপ্তাহ ব্যাপী বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সেই প্রস্তুতি যেমন শেষ পর্যায়ে, তেমনই দেশি-বিদেশি অতিথিদের থাকার জন্য বিশেষ হোটেলের বন্দোবস্ত করা হয়েছে। অতিরিক্ত ই-বাস চালু করছে যোগী আদিত্যনাথের সরকার। অযোধ্যা স্টেশন, বিমানবন্দর, রামমন্দির থেকে গোটা শহর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে।

Follow Us