Pink Bus for Women: শুধু মহিলারাই চড়তে পারবেন এই দোতলা বাসে! চালু হয়ে গেল পিঙ্ক বাস…

Bangladesh Pink Bus: আজ, ১৮ অগস্ট থেকে এই বাসের চলা শুরু হল। বিআরটিসি এই সার্ভিস পরিচালনের দায়িত্বে থাকবে। এই বাসের আরেকটি বিশেষত্ব হল, এই বাসের চালক ও কন্ডাক্টররাও মহিলা। শোনা যাচ্ছে, অধিকাংশ বাসই দোতলা হবে। 

Pink Bus for Women: শুধু মহিলারাই চড়তে পারবেন এই দোতলা বাসে! চালু হয়ে গেল পিঙ্ক বাস...
বাংলাদেশে চালু হল পিঙ্ক বাস।Image Credit source: Facebook

|

Aug 18, 2026 | 6:45 PM

ঢাকা: বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মহিলাদের সরকারি বাসে ফ্রি হয়ে গিয়েছে যাতায়াত। শীঘ্রই চালু হচ্ছে পিঙ্ক কার্ড। এপার বাংলার ছোঁয়া এখন অপার বাংলাতেও। আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে পিঙ্ক বাস। এই বাসের বিশেষত্ব কী জানেন?

বাংলাদেশে চালু হল পিঙ্ক বাস। এই বাস শুধু মহিলাদের জন্য। বাংলাদেশ সরকার জানিয়েছে, মহিলাদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হল। আজ, ১৮ অগস্ট থেকে এই বাসের চলা শুরু হল। বিআরটিসি এই সার্ভিস পরিচালনের দায়িত্বে থাকবে। এই বাসের আরেকটি বিশেষত্ব হল, এই বাসের চালক ও কন্ডাক্টররাও মহিলা। শোনা যাচ্ছে, অধিকাংশ বাসই দোতলা হবে।

বিএনপি নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিসের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিই পূরণ করা হল। বিআরটিসি জানিয়েছে, ঢাকার বেশ কয়েকটি রুটে পিঙ্ক বাস সার্ভিস থাকবে। এর মধ্যে অন্যতম হল নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুট। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও এই স্পেশাল বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

রাজধানী ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।এই পরিষেবা জনপ্রিয় হলে দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে এই পরিষেবা চালু হতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us