Bihar Former CM Bunglow Vacant Notice: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ছাড়ার নোটিস ধরাল সরকার! নারাজ নেত্রী, ধুন্ধুমার কাণ্ড

Bihar Political Controversy: এই ১০ সার্কুলার রোডের বাড়ি মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক পাশে। আরজেডির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক এই বাংলোতেই হয়।  বিজেপি শাসিত এনডিএ সরকার বিগত দুই মাস ধরে আরজেডি নেত্রীকে বাংলো ফাঁকা করতে বলছে। আরজেডি কর্মী-সমর্থকদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে যাদব পরিবারকে টার্গেট করা হচ্ছে। 

Bihar Former CM Bunglow Vacant Notice:  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ছাড়ার নোটিস ধরাল সরকার! নারাজ নেত্রী, ধুন্ধুমার কাণ্ড
ফাইল চিত্র।Image Credit source: X

|

May 31, 2026 | 6:50 PM

পটনা: ঘরছাড়া করা হচ্ছে লালু-রাবড়িকে! বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী(Rabri Devi)-কে সরকারের তরফে ফাঁকা করতে বলা হয়েছে সরকারি বাংলো (Government Bunglow)। কিন্তু তিনি নারাজ। বললেন, প্রয়োজন হলে শক্তি ব্যবহার করা হোক, তবু তিনি বাংলো ছাড়বেন না। কেন এই বাড়ি নিয়ে এত বিতর্ক?

পটনার ১০ সার্কুলার রোডে অবস্থিত এই বাংলোতেই দীর্ঘ দুই দশক ধরে বসবাস করছেন আরজেডি নেত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও লালু প্রসাদ যাদব। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পরই বিহারের বিল্ডিং কন্সট্রাকশন বিভাগ এই বাংলো বরাদ্দ করে প্রাণীসম্পদ ও মৎস মন্ত্রী নন্দ কিশোর রামের জন্য। বাংলো ফাঁকা করার নির্দেশ দেওয়া হয় রাবড়ি দেবীকে। তার বদলে ৩৯ হারডিঙে রোডে একটি বাংলো বরাদ্দ করা হয় গত বছরের নভেম্বর মাসেই। কিন্তু নোটিসের তোয়াক্কাই করেননি রাবড়ি দেবী। বাংলো ছাড়েননি তিনি। সম্প্রতি আবার নোটিস দেওয়া হয়। ১৫ দিনের মধ্যে বাংলো ফাঁকা করতে বলা হয়।

তবে এবারও রাবড়ি দেবী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি স্বেচ্ছায় বাংলো ছেড়ে যাবেন না। তিনি বলেন, “ওরা যদি চায়, তাহলে শক্তি প্রয়োগ করে আমায় বাড়ি থেকে বের করুক, আমি বাড়ি ছাড়ব না।”

প্রসঙ্গত, এই ১০ সার্কুলার রোডের বাড়ি মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক পাশে। আরজেডির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক এই বাংলোতেই হয়। অনেকে মনে করেন যে রাবড়ি দেবী অন্ধ বিশ্বাসে এই বাড়ি ছাড়তে চান না। বিজেপি শাসিত এনডিএ সরকার বিগত দুই মাস ধরে আরজেডি নেত্রীকে বাংলো ফাঁকা করতে বলছে। আরজেডি কর্মী-সমর্থকদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে যাদব পরিবারকে টার্গেট করা হচ্ছে।

Follow Us