চিরাগের হাতে হাত, হাসিমুখে সংসদে কঙ্গনা, তবে কি নতুন অধ্যায় শুরু?

Kangana Ranaut-Chirag Paswan: সংসদ অধিবেশনের প্রথমদিনেই একসঙ্গে দেখা গিয়েছিল এলজেপির সাংসদ চিরাগ পাসওয়ান ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে। হাসি মুখে তাদের একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিল।

চিরাগের হাতে হাত, হাসিমুখে সংসদে কঙ্গনা, তবে কি নতুন অধ্যায় শুরু?
সংসদে কঙ্গনা ও চিরাগ। পাশে, তাদের সিনেমার পোস্টার।Image Credit source: ANI

|

Jun 26, 2024 | 12:42 PM

নয়া দিল্লি: জীবনের নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ে পা দিতেই কঙ্গনার জীবনে এলেন ‘বিশেষ’ ব্যক্তি? লোকসভা নির্বাচনের পর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। সংসদে চিরাগ পাসওয়ানের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। দুজনেই বলেছিলেন, একসঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তাঁদের। এবার আজ স্পিকার নির্বাচনের দিনও ধরা পড়ল কঙ্গনা-চিরাগের বিশেষ রসায়ন। হাতে হাত ধরে সংসদে প্রবেশ করতে দেখা গেল তাঁদের। তবে কী নতুন কোনও সম্পর্ক তৈরি হচ্ছে? এমনটাই জল্পনা শুরু হয়েছে।

সংসদ অধিবেশনের প্রথমদিনেই একসঙ্গে দেখা গিয়েছিল এলজেপির সাংসদ চিরাগ পাসওয়ান ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে। হাসি মুখে তাদের একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিল। চিরাগ জানিয়েছিলেন, কঙ্গনার সঙ্গেই তিনি প্রথম অভিনয় করেছিলেন। এবার সাংসদ হিসাবেও নতুন অধ্যায়ে পাশে পেয়েছেন কঙ্গনাকে।

দুইজনের বন্ধুত্বের যে নজির দেখা গিয়েছিল, আজ বুধবার সাংসদে তা যেন আরও গাঢ় হল। দেখা গেল, একইসঙ্গে সংসদে ঢুকছেন কঙ্গনা রানাউত ও চিরাগ পাসওয়ান। সংসদের সিড়িতে দাঁড়িয়ে হাতে হাত ধরে সংসদে প্রবেশ করতেও দেখা যায়।  এরপরই জল্পনা, তবে কি নতুন কোনও সম্পর্ক তৈরি হচ্ছে কঙ্গনা-চিরাগের মধ্যে?

প্রসঙ্গত, এলজেপি নেতা তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান রাজনীতিতে পা রাখার আগে বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন। একটিই সিনেমা করেছিলেন। ‘মিলে না মিলে হাম’ নামক ওই সিনেমায় চিরাগের নায়িকা ছিলেন কঙ্গনা।

Follow Us