CNG Price Hike: ফের দাম বাড়ল জ্বালানির! আজ থেকেই চালু নতুন রেট…জেনে নিন দাম

CNG Price: আন্তর্জাতিক স্তরে লিক্যুইফায়েড ন্যাচরাল গ্যাস বা এলএনজি (LNG)-র দাম অনেকটা বাড়ায় সিএনজির দামও বেড়েছে। মূলত পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণেই এলএনজির দাম বেড়েছে, যেহেতু সমস্ত জ্বালানি পণ্যবাহী জাহাজই হরমুজ প্রণালী দিয়ে আসে।

CNG Price Hike: ফের দাম বাড়ল জ্বালানির! আজ থেকেই চালু নতুন রেট...জেনে নিন দাম
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 29, 2026 | 9:20 AM

নয়া দিল্লি: ফের দাম বাড়ল জ্বালানির। ইরান-আমেরিকার যুদ্ধের জেরে কয়েক মাস আগেই এলপিজি ও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল। এবার পেট্রোল-ডিজেলের দাম না বাড়লেও, সিএনজি(CNG)-র দাম বাড়ল কিছুটা।

কত দাম বাড়ল? 

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লি ও সংলগ্ন এলাকাতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস বা সিএনজি-র দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা করে বাড়ানো হয়েছে। এবার থেকে সিএনজির দাম পড়বে ৯৫ টাকা ৫৯ পয়সা। আজ,  ২৯ অগস্ট ভোর ৬টা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।

কোন জায়গায় কত দাম?

  • দিল্লিতে সিএনজির নতুন দাম হচ্ছে ৮৬.৯৮ টাকা প্রতি কেজি।
  • নয়ডা ও গাজিয়াবাদে নতুন  দাম হচ্ছে ৯৫.৫৯ টাকা প্রতি কেজি।
  • মিরুটে সিএনজির নতুন দাম হচ্ছে ৯৫.৪৭ টাকা প্রতি কেজি।
  • গুরুগ্রামে সিএনজির নতুন দাম হচ্ছে ৯২.০১ টাকা প্রতি কেজি।

কেন সিএনজির দাম বাড়ল?

জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে লিক্যুইফায়েড ন্যাচরাল গ্যাস বা এলএনজি (LNG)-র দাম অনেকটা বাড়ায় সিএনজির দামও বেড়েছে। মূলত পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণেই এলএনজির দাম বেড়েছে, যেহেতু সমস্ত জ্বালানি পণ্যবাহী জাহাজই হরমুজ প্রণালী দিয়ে আসে।

আমদানি করা এলএনজি-র একটা বড় অংশ দিয়ে সিএনজি তৈরি করা হয়। মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতেই প্রায় চার টাকা প্রতি কেজি দাম বাড়ানো হয়েছে সিএনজির।

জ্বালানির দাম বাড়ায় কী প্রভাব পড়বে?

সিএনজি চালিত গাড়ি, অটো-রিক্সা, ট্যাক্সি ও বাণিজ্যিক গাড়ির খরচ অনেকটাই বাড়তে চলেছে।  এর আগে গত মে মাসো চার মাসে মোট ছয় টাকা বেড়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us