Vande Metro Local: পুরোটাই এসি! শীঘ্রই ট্র্যাকে ছুটবে বন্দে মেট্রো লোকাল…কবে থেকে চালু হবে?

Indian Railways: বিদেশে নয়, ভারতেই তৈরি হবে এসি রেক। জানা গিয়েছে, বন্দে মেট্রো লোকালের এসি কোচগুলি তৈরি হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি ও রায়বরৈলির মর্ডার্ন কোচ ফ্যাক্টরিতে। বিদেশি নিলামে অনেক সমস্যা থাকাতেই এই সিদ্ধান্ত।

Vande Metro Local: পুরোটাই এসি! শীঘ্রই ট্র্যাকে ছুটবে বন্দে মেট্রো লোকাল...কবে থেকে চালু হবে?
ফাইল চিত্র।Image Credit source: Canva

|

Aug 15, 2026 | 11:19 AM

মুম্বই: বন্দে ভারত, বন্দে ভারত স্লিপারের পর এবার লোকাল ট্রেনেও ‘বন্দে’ বন্দনা। শীঘ্রই চালু হতে চলেছে বন্দে মেট্রো লোকাল। কোন রাজ্যে প্রথম বন্দে মেট্রো লোকাল চালু হবে জানেন?

জানা গিয়েছে, বাণিজ্য নগরী মুম্বইতেই প্রথম চালু হবে বন্দে মেট্রো লোকাল। ব্যস্ত মুম্বইয়ের লাইফলাইন হল মুম্বই লোকাল।  বিদেশি নয়, ভারতেই তৈরি হবে এসি লোকালের রেক। মুম্বই রেলওয়ে বিকাশ কর্প (MRVC)-র তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টারের তিনটি উৎপাদন কেন্দ্রে তৈরি হবে ২৩৮টি এসি লোকালের রেক।

এমআরভিসি-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর বিলাস ওয়াদেকর জানিয়েছেন, ১২ কোচের এসি লোকাল ট্রেন আগামী ২০২৭ সালে তৈরি হয়ে যাবে।  মোট ২৩৮টি এসি রেক তৈরি হতে সময় লাগবে ২০৩০ সাল। এর জন্য খরচ পড়বে আনুমানিক ১৯ হাজার ২৯৩ কোটি টাকা।

জানা গিয়েছে, বন্দে মেট্রো লোকালের এসি কোচগুলি তৈরি হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি ও রায়বরৈলির মর্ডার্ন কোচ ফ্যাক্টরিতে।

ভিডিয়ো বার্তায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই ট্রেন তৈরিতে আগে অনেক সমস্যা হচ্ছিল, তাই কেন্দ্রীয় সরকার দেশেরই তিনটি ফ্যাক্টরিতেই এই কোচগুলি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে যদি এই কোচগুলি তৈরি হত, তাহলে তা হাতে পেতে ২০৩০ সাল হয়ে যেত। ভারতের কারখানাতে তৈরি এই কোচ তৈরি হয়ে যাবে ২০২৭ সালের মধ্যে। প্রথম রেক চালু হবে ২০৩০ সালে। ২০৩৪ সালের মধ্যে ২৩৮টি রেকই চালু হয়ে যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us