Protest Against Reservation: ‘সংরক্ষণ হোক শুধু গরিব মানুষের জন্য’, বিরাট দাবিতে যন্তর মন্তরে শুরু আন্দোলন

Delhi Protest: বিক্ষোভকারীরা সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ মাপকাঠি চালু করার দাবিও জানান। পাশাপাশি, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-র সংরক্ষণ সংক্রান্ত নীতিতেও পরিবর্তনের দাবি তোলেন।

Protest Against Reservation: সংরক্ষণ হোক শুধু গরিব মানুষের জন্য, বিরাট দাবিতে যন্তর মন্তরে শুরু আন্দোলন
দিল্লিতে ফের বিক্ষোভ।Image Credit source: X

|

Aug 22, 2026 | 5:00 PM

নয়া দিল্লি: কোনও জাত-পাতের ভিত্তিতে নয়, সংরক্ষণ থাকুক শুধু গরিব-দরিদ্র মানুষের জন্য। এই দাবি অনেকেরই। এবার সেই দাবি নিল আন্দোলনের রূপ। দিল্লির যন্তর মন্তরে চলল আন্দোলন। শুক্রবার যন্তর মন্তরে জমায়েত হন হাজার হাজার মানুষ।

কী দাবি?

বিক্ষোভকারীদের মূল বিরোধিতা ছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) নিয়ম নিয়ে।  বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে বলে যে সরকারের উচিত শুধুমাত্র গরিব  মানুষদের শিক্ষা, কোচিং ও অন্যান্য প্রয়োজনে সাহায্যের জন্য। জাতপাতের ভিত্তিতে বিচার না করে, অর্থনৈতিক অবস্থা বিচার করে যেন সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

আন্দোলনকারীরা তফশিলি জাতি/উপজাতি  আইন (SC/ST Prevention of Atrocities Act)-এরও বিরোধিতা করে এবং এই আইন বাতিলের দাবি জানায়। তাদের বক্তব্য, “এই আইনের সুবিধা সবসময় সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা অংশের মানুষের কাছে পৌঁছয় না।” পাশাপাশি, ব্যক্তিগত স্বার্থে যাতে এই আইনের অপব্যবহার না হয়, সে বিষয়েও সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত বলে দাবি করে তারা।

বিক্ষোভকারীরা সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ মাপকাঠি চালু করার দাবিও জানান। পাশাপাশি, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-র সংরক্ষণ সংক্রান্ত নীতিতেও পরিবর্তনের দাবি তোলেন।

এক আন্দোলনকারী সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, “আমরা বলছি না যে আর্থিকভাবে দুর্বল মানুষদের কোনও সাহায্য করা উচিত নয়। আমরা বলতে চাইছি, যাঁদের সত্যিই প্রয়োজন, তাঁদের লক্ষ্য করে সাহায্য দেওয়া হোক। এর মধ্যে স্কলারশিপ, ফি-তে সহায়তা এবং কোচিংয়ের মতো ব্যবস্থাও থাকতে পারে।”

বিক্ষোভকারীদের প্রশ্ন, সংরক্ষণ ব্যবস্থা চালুর কয়েক দশক পরেও কেন তা একইভাবে চালু রাখা হবে। বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই নীতির পর্যালোচনার দাবিও জানান তারা।

Loading...
Unable to load recommendations.
Follow Us