ATF VAT Reduction: কমল বিমানের জ্বালানির উপরে VAT, ফ্লাইটের ভাড়াও কি কমবে?

Airfare latest update: ইন্ডাস্ট্রি এক্সপার্টরা জানিয়েছেন, ভ্যাট কমানোর এই পদক্ষেপ বিমানের অপারেটিং পরিষেবায় সুবিধা হবে, কারণ এই দুই শহর থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বিমান চলাচল করে। বিদেশের বিমানও অধিকাংশ এই দুই শহর থেকে ছাড়ে।

ATF VAT Reduction: কমল বিমানের জ্বালানির উপরে VAT, ফ্লাইটের ভাড়াও কি কমবে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 21, 2026 | 3:15 PM

নয়া দিল্লি: জ্বালানির মূল্যবৃদ্ধির কোপ। দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। বিমানের ভাড়াতেও প্রভাব পড়েছে বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধির জেরে। এর মাঝেই বড় সিদ্ধান্ত দিল্লি ও মুম্বইয়ের। এভিয়েশন টার্বাইন ফুয়েল (Aviation Turbine Fuel) বা এটিএফ(ATF)-র কর কমানো হল।

ইরান যুদ্ধ, ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা দুর্বল হওয়া এবং অপারেশনাল বা বিমান চালানোর খরচ বৃদ্ধি পাওয়ার জেরে উড়ান সংস্থাগুলির উপরে চাপ বাড়ছিল প্রবলভাবে। সেখানে দিল্লি-মুম্বইয়ের এই সিদ্ধান্ত অনেকটাই স্বস্তি দেবে।

দিল্লি এটিএফ (ATF )-র ভ্যাট ২৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। আগামী ছয় মাস এই ভ্যাট কার্যকর থাকবে। মহারাষ্ট্রের তরফে মুম্বইতে এটিএফের ভ্যাট ১৮ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। ডোমেস্টিক ফ্লাইটের জন্য এই ভ্যাট কমানো হয়েছে।

ইন্ডাস্ট্রি এক্সপার্টরা জানিয়েছেন, এই পদক্ষেপ বিমানের অপারেটিং পরিষেবায় সুবিধা হবে, কারণ এই দুই শহর থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বিমান চলাচল করে। বিদেশের বিমানও অধিকাংশ এই দুই শহর থেকে ছাড়ে।

গত ২৬ এপ্রিল কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক জানিয়েছিল, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের বিমানের জ্বালানির খরচ ৫৫ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধের আগে এই খরচ ৩০-৪০ শতাংশ ছিল। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বে তেল ও জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

Follow Us