DRDO: ভবিষ্যতের জন্য রেডি ভারত, ফাইবার ভিত্তিক কোয়ান্টমে বিপ্লব ঘটাল DRDO

fiber based Quantum Key Distribution System: ডিআরডিওর এই সাফল্য ভারতের প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ভবিষ্যতের নিরাপদ যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

DRDO: ভবিষ্যতের জন্য রেডি ভারত, ফাইবার ভিত্তিক কোয়ান্টমে বিপ্লব ঘটাল DRDO
প্রতীকী চিত্র।Image Credit source: Instagram

|

Jul 15, 2026 | 2:38 PM

নয়া দিল্লি: প্রযুক্তি ক্ষেত্রে ডিআরডিও(DRDO)-র বিরাট সাফল্য। দেশের কৌশলগত যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ ও ভবিষ্যতের জন্য উপযোগী করতে বড় সাফল্য পেল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও (DRDO)। সফলভাবে ফাইবার-ভিত্তিক কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন (Quantum Key Distribution বা QKD) প্রযুক্তির সামরিক ক্ষেত্র পর্যায়ের পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও। এই প্রযুক্তি সম্প্রসারণযোগ্য (Scalable) এবং বাস্তবিক অর্থে অত্যন্ত নিরাপদ বলে জানিয়েছে সংস্থা।

DRDO-র সাফল্য-

ডিআরডিওর দাবি, ল্যাবরেটরিতে সফল পরীক্ষার (Proof of Concept) পাশাপাশি আগের ট্রায়ালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা বেঙ্গালুরুর প্রযুক্তি সংস্থা ট্যাকবিট ল্যাবস (Taqbit Labs)-এর সঙ্গে যৌথভাবে এই অত্যাধুনিক ফাইবার-ভিত্তিক কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ব্যবস্থার নকশা তৈরি ও পণ্য উৎপাদন করা  হয়েছে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল যোগাযোগ নেটওয়ার্ককে আরও সুরক্ষিত করা সম্ভব হবে।

ডিআরডিও জানিয়েছে, এই সাফল্য দেশীয় প্রযুক্তিতে তৈরি বৃহৎ পরিসরের মাল্টি-হপ কোয়ান্টাম নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করেছে। ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগে যে ধরনের অত্যাধুনিক সাইবার হামলার আশঙ্কা রয়েছে, সেই ঝুঁকির মোকাবিলায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষজ্ঞদের মতে, কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য এমন একটি এনক্রিপশন ব্যবস্থা তৈরি করা যায়, যা হ্যাকিং বা আড়িপাতার চেষ্টা সহজেই শনাক্ত করতে পারে। ফলে সামরিক, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ হবে।

ডিআরডিওর এই সাফল্য ভারতের প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ভবিষ্যতের নিরাপদ যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

Follow Us