Ethanol as Cooking Gas: রান্নার গ্যাসেও এবার ইথানল? LPG-র বিকল্প নিয়ে বিরাট প্ল্যান কেন্দ্রের

LPG Alternative: রান্নার জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করার অন্যতম কারণ হল অতিরিক্ত ইথানল।  বিগত কয়েক বছর ধরেই ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমাতে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে। বর্তমানে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো হয়, যা ই২০ (E20) হিসাবে প্রচলিত।

Ethanol as Cooking Gas: রান্নার গ্যাসেও এবার ইথানল? LPG-র বিকল্প নিয়ে বিরাট প্ল্যান কেন্দ্রের
এলপিজির বদলে ইথানল ব্যবহার হবে?Image Credit source: Pexels

|

Jul 20, 2026 | 3:11 PM

নয়া দিল্লি: পেট্রোলে ইথানল মেশানোর  (Ethanol Blending) পর এবার কেন্দ্রের আরও বড় পরিকল্পনা। এবার বায়োফুয়েল ব্যবহার করা হবে রান্নাঘরেও। এলপিজি (LPG)-র পাশাপাশি এবার ইথানল (Ethanol)-কেও রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করার পরিকল্পনা কেন্দ্রের।

দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একটি নীতি কাঠামো তৈরি করা হচ্ছে ইথানলকে রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করার। বর্তমানে ভারতে বিপুল পরিমাণ ইথানল মজুত রয়েছে। তাই পরিবহনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ইথানল ব্যবহার করার প্রচেষ্টা করা হচ্ছে।

কেন ইথানলকে রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে?

রান্নার জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করার অন্যতম কারণ হল অতিরিক্ত ইথানল। বিগত কয়েক বছর ধরেই ক্রুড তেলের (Crude Oil) উপরে নির্ভরশীলতা কমাতে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে। বর্তমানে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো হয়, যা ই২০ (E20) হিসাবে প্রচলিত। তবে বর্তমানে ভারতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইথানল উৎপাদন হচ্ছে।  সেই জন্যই ইথানল জ্বালানি আনার পরিকল্পনা করা হচ্ছে।

এলপিজি বন্ধ হয়ে যাবে?

ইথানল জ্বালানি চালু হলেও, তা রাতারাতি এলপিজি-র জায়গা দখল করতে পারবে না। এই জ্বালানি ব্যবহারের জন্য আলাদা স্টোভের প্রয়োজন হবে, যাতে ইথানলে কোনও সমস্য়া হবে না। আলাদা ফুয়েল কন্টেনার থাকবে ইথানলের জন্য।

কী লাভ হবে?

এলপিজির বদলে ইথানল জ্বালানি ব্যবহার হলে, সরকারের একাধিক দিক থেকে লাভ হবে-

১. আমদানি নির্ভরশীলতা কমবে-

ভারতে এলপিজির যা চাহিদা, তার অধিকাংশই আমদানি করতে হয়। ইথানল ব্যবহার শুরু হলে, এই নির্ভরশীলতা অনেকটা কমবে।

২. কৃষকদের সাহায্য-

ইথানল তৈরি হয় আখ, ভুট্টা থেকে। ইথানল উৎপাদন ও ব্যবহার বাড়লে কৃষকরাই লাভবান হবেন।

৩. স্বচ্ছ জ্বালানি- 

ইথানলের বিশেষত্ব হল, এতে অন্যান্য জ্বালানির তুলনায় কম দূষণ হয়।

Follow Us