IRCTC News: ট্রেন ছাড়ার আগে যাত্রীদের ফোনে ভুয়ো মেসেজ! তারপর যা হল…

Indian Railway Fake Message: শুক্রবার কেএসআর বেঙ্গালুরু-বেলাগাভি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা একটি এসএমএস পান। সেখানে জানানো হয়, কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে বিকেল ২টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু, সময় পরিবর্তন করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের সময় বদলে বিকেল ৫টা ৩০ মিনিট করা হয়েছে বলে ওই এসএমএস-এ দাবি করা হয়। সেখান থেকেই সমস্যার শুরু।

IRCTC News: ট্রেন ছাড়ার আগে যাত্রীদের ফোনে ভুয়ো মেসেজ! তারপর যা হল...
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

Aug 03, 2026 | 2:14 PM

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে কোথাও ঘুরতে যাচ্ছেন বা কোথাও কাজে যাচ্ছেন। ট্রেন যাত্রা শুরুর আগে যাত্রীদের ফোনে এসএমএস আসে। ট্রেনের (Indian Railway) সময়,আসন বা বার্থ সংক্রান্ত তথ্য যাত্রীর মোবাইল নম্বরে পাঠানো হয়। কিন্তু, সেই এসএমএস-এ (Fraud Message) যদি ভুল তথ্য আসে, তাহলে কী করবেন? বাস্তবে এমনই ঘটনা ঘটেছে কেএসআর বেঙ্গালুরু-বেলাগাভি ট্রেনে (KSR Bengaluru-Belagavi Vande Bharat Express)। ভুল মেসেজ পাঠানোর জন্য বহু যাত্রীই ট্রেন ধরতে পারেননি। কীভাবে ঘটল এই ঘটনা, ঠিক কী হয়েছিল?

ভুয়ো বার্তায় ট্রেন মিস

শুক্রবার কেএসআর বেঙ্গালুরু-বেলাগাভি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা একটি এসএমএস (Fraud Message) পান। সেখানে জানানো হয়, কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে বিকেল ২টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু, সময় পরিবর্তন করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের সময় বদলে বিকেল ৫টা ৩০ মিনিট করা হয়েছে বলে ওই এসএমএস-এ দাবি করা হয়।

যাত্রীদের ট্রেন মিস

সরকারি বার্তা। তাই, স্বাভাবিকভাবেই কোনও প্রশ্ন ওঠেন যাত্রীদের মনে। সরকারি নির্দেশ মেনেই বহু যাত্রী বিকেল ৫টার দিকে স্টেশনে পৌঁছন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, ট্রেনটি নির্ধারিত সময়েই দুপুর ২টা ২০ মিনিটে ছেড়ে গিয়েছে। ফলে হয়রানির শিকার হন যাত্রীরা। স্বাভাবিকভাবেই বহু যাত্রী ট্রেন মিস করেন। এই বিষয়ে এক যাত্রী দিলীপ কুমার জানান, স্টেশনে পৌঁছতেই তাঁকে বলা হয় ট্রেন আগেই ছেড়ে গিয়েছে। তাঁর দাবি, অন্তত ১৫ জন যাত্রী একই সমস্যার মুখে পড়েছেন।

বিকল্প ট্রেনের ব্যবস্থা

ঘটনার পর দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে, ভুল এসএমএসটি পাঠিয়েছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)। রেলের দাবি, এই প্রযুক্তিগত ত্রুটির প্রভাব সীমিত সংখ্যক যাত্রীর উপর পড়েছে এবং বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়েই চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, যাঁরা ভুল বার্তার কারণে ট্রেন মিস করেছেন, তাঁদের জন্য বিকল্প ট্রেনে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। এছাড়াও,ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us