Supreme Court-Mahua Moitra: স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন?: মহুয়াকে সুপ্রিম কোর্ট

Supreme Court: আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন, "হাজিরা দেওয়ার সময় এর আগে মহুয়া মৈত্রকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁর উদ্দেশ্যে ডিমও ছোড়া হয়েছিল"। জেরার জন্য ভার্চুয়ালি হাজিরার অনুমতির আবেদন করেছিলেন মহুয়া।

Supreme Court-Mahua Moitra: স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন?: মহুয়াকে সুপ্রিম কোর্ট
মহুয়াকে পাঠ পড়াল সুপ্রিম কোর্ট।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 07, 2026 | 3:38 PM

নয়া দিল্লি: “রাজনীতি করবেন আর ডিমকে ভয় পাবেন! স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন”। শীর্ষ আদালতে (Supreme Court) বিচারপতির কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-কে। একইসঙ্গে খারিজ হল মহুয়া মৈত্রের মামলা।

একটি আপত্তিকর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশের তরফে তলব করা হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মহুয়া মৈত্র। আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে সেই মামলার শুনানি হয়।

তাঁর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন, “হাজিরা দেওয়ার সময় এর আগে মহুয়া মৈত্রকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁর উদ্দেশ্যে ডিমও ছোড়া হয়েছিল”। জেরার জন্য ভার্চুয়ালি হাজিরার অনুমতির আবেদন করেছিলেন মহুয়া। তার আইনজীবী সেই আর্জি জানাতেই বিচারপতি দত্ত বলেন, “শুধুমাত্র আপনি সাংসদ বলে?”

তখন ডিম ছোড়ার প্রসঙ্গ তোলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। এর জবাবেই বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে সাংসদদের ডিমকে ভয় পাওয়া উচিত নয়। বিচারপতি বলেন, “রাজনীতিতে শপথ নিয়েছেন, ডিমকে ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন।

তবে মহুয়ার আবেদন খারিজ করে দিতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ। তার আগে নিজে থেকেই মামলা প্রত্যাহার করে নেন মহুয়ার আইনজীবী।

প্রসঙ্গত, এই মামলায় আগেই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছিল হাইকোর্ট। তবে তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১৪ অগস্ট হাজিরার নির্দেশও দেওয়া হয়। এরপরই ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

Loading...
Unable to load recommendations.
Follow Us