Samajwadi Party Rift: মমতাকে সান্ত্বনা দিতে এসেছিলেন অখিলেশ, ভোটের আগে এবার তাঁর ঘরেও ভাঙন?

Akhilesh Yadav Party Rift: একসময় উত্তর প্রদেশের ক্ষমতায় ছিল অখিলেশের দল। অখিলেশ নিজে মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর বিজেপির যোগী আদিত্যনাথ তাঁকে গদিচ্যুত করেন। তবে সাম্প্রতিক সময়ে সমাজবাদী পার্টি আবার নিজের ক্ষমতা বাড়াচ্ছিল। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সপা।  

Samajwadi Party Rift: মমতাকে সান্ত্বনা দিতে এসেছিলেন অখিলেশ, ভোটের আগে এবার তাঁর ঘরেও ভাঙন?
অখিলেশের সমাজবাদী পার্টিতেও ভাঙন ধরল?Image Credit source: PTI

|

Jun 20, 2026 | 1:04 PM

লখনউ: তৃণমূল কংগ্রেস কি এখন বাকি আঞ্চলিক দল, যাদের জাতীয় স্তরেও উপস্থিতি আছে, তাদের কাছে উদাহরণ হয়ে উঠছে? তবে এই উদাহরণ ভালো দিক দিয়ে নয়। ঠিক যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরই তৃণমূল কংগ্রেস (TMC) ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, সেই পরিণতি কি বাকি আঞ্চলিক দলগুলিরও হচ্ছে? ইতিমধ্যেই মহারাষ্ট্রে শোরগোল পড়েছে শিবসেনা(ইউবিটি)-র ভাঙন নিয়ে (Shiv Sena UBT Split)। এখন আবার জল্পনা, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (Samajwadi Party)-তেও “অল ইজ নট ওয়েল”।

সমাজবাদী পার্টিতে ভাঙন?

আগামী ২০২৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2027)। তার আগেই জল্পনা শোনা যাচ্ছে যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে বড়সড় ভাঙন ধরতে চলেছে। একাধিক বিজেপি নেতা ও তাদের জোটসঙ্গীরা ক্রমাগত দাবি করছেন যে দলের একটা বড় অংশের সাংসদরাই অখিলেশের হাত ছেড়ে এনডিএ-র ছত্রছায়ায় আসতে চাইছে।

গত বুধবার বিজেপির জোটসঙ্গী, সুহলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন যে ৩০ জন সমাজবাদী পার্টির সাংসদ যেকোনও মুহূর্তে দল ছেড়ে চলে যেতে পারেন। এর কিছুক্ষণ পরই উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যও একই সুরে বলেন যে ২৫-২৬ জন সাংসদ দল বদল করতে প্রস্তুত। বরং বিজেপিই তাদের নিতে রাজি নয়। তিনি আরও দাবি করেন যে সমাজবাদী পার্টির অবস্থা তৃণমূল কংগ্রেসের থেকেও শোচনীয় হবে।

বিজেপির মাইন্ডগেম নাকি সপা-র ব্য়র্থতা?

একসময় উত্তর প্রদেশের ক্ষমতায় ছিল অখিলেশের দল। অখিলেশ নিজে মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর বিজেপির যোগী আদিত্যনাথ তাঁকে গদিচ্যুত করেন। তবে সাম্প্রতিক সময়ে সমাজবাদী পার্টি আবার নিজের ক্ষমতা বাড়াচ্ছিল। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সপা।

অখিলেশ যাদবের দলের নেতারা সরাসরি এই ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, রাজভর সহ বিজেপির জোটসঙ্গীরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে ভোটারদের বিভ্রান্ত করতে। দলে কোনও ভাঙন ধরেনি।  পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে সম্প্রতিই তৃণমূল কংগ্রেসের ভাঙনের পর অখিলেশ যাদবের মন্তব্য তাৎপর্য্যপূর্ণ ছিল। তিনি বলেছিলেন যে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে একজোট হতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটা বিজেপির মাইন্ডগেম হতে পারে। বিধানসভা নির্বাচনের আগে অখিলেশের দলকে দুর্বল করতে এই ভাঙনের জল্পনা রটিয়ে দেওয়া হতে পারে। যেখানে সমস্ত আঞ্চলিক দলই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে লড়াই করছে, সেখানে সপা-র এই ভাঙন ভোটবাক্সে যথেষ্ট প্রভাব ফেলবে।

Follow Us