PM Modi: ক্যামেরা হাতে গিরের অরণ্য়ে মোদী! পা রাখতেই হলেন স্মৃতিমেদুর

PM Modi: রবিবার সকালে আবার, অনন্ত অম্বানির তৈরি করা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’ সফরেও যান মোদী। তারপর সেখান থেকে পৌঁছে যান সোমনাথ মন্দিরে। দর্শন করেন দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ। তারপর দিয়েছেন বিশেষ পুজোও। আজ আবার গেলে গির অরণ্যে।

PM Modi: ক্যামেরা হাতে গিরের অরণ্য়ে মোদী! পা রাখতেই হলেন স্মৃতিমেদুর
নরেন্দ্র মোদীImage Credit source: PTI

|

Mar 03, 2025 | 2:15 PM

আহমেদাবাদ: ক্যামেরা হাতে গিরের বনে সাফারি পর্ব সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি তুললেন সিংহের। সোমবার, কর্মসূচি মোতাবেক গিরে সাফারি যাওয়ার কথা ছিল তাঁর। তেমনটাই হল।

এদিন গির অরণ্যে সাফারি শেষ করে নিজের এক্স হ্যান্ডেলে সেই প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সঙ্গে লেখেন, ‘আজ সকালে, বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে গিরের অরণ্যে সাফারিতে বেরিয়ে ছিলাম। আমরা সকলেই জানি, গুজরাটের গির আসলে এশিয়াটিক সিংহদের ঘর। আর এই গিরে পা রাখা আমার কাছে অনেকটাই স্মৃতিমেদুর। এই রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় মাঝে মধ্য়েই এখানে আসতাম।’

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গুজরাটের জামনগর বিমানবন্দরে নামেন। ঠাসা কর্মসূচি নিয়ে সে রাজ্যে তিনদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। শনির সন্ধ্যায় গুজরাটের মাটিতে পা দিতেই, সে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজানের শুভেচ্ছা জানান তিনি।

রবিবার সকালে আবার, অনন্ত অম্বানির তৈরি করা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’ সফরেও যান মোদী। তারপর সেখান থেকে পৌঁছে যান সোমনাথ মন্দিরে। দর্শন করেন দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ। তারপর দিয়েছেন বিশেষ পুজোও। মহাকুম্ভ গিয়ে পুণ্যডুব দেওয়ার পরেই সোমনাথ মন্দিরে দর্শন ও পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোদী। রবিবার সেই ইচ্ছা পূর্ণ হল প্রধানমন্ত্রীর।

Follow Us