টার্গেট পূরণে ব্যর্থ, কর্মীদের কুকুর সাজিয়ে মেঝে চাটাল সংস্থা!

Harassment: এটাই বাস্তব চিত্র বেসরকারি সংস্থায়। একটি প্রাইভেট মার্কেটিং ফার্মের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে এমন ঘৃণ্য আচরণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই শ্রম দফতরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

টার্গেট পূরণে ব্যর্থ, কর্মীদের কুকুর সাজিয়ে মেঝে চাটাল সংস্থা!
কর্মীদের গলায় বেল্ট বেঁধে হাঁটানো হচ্ছে কুকুরের মতো! Image Credit source: X

|

Apr 06, 2025 | 10:39 AM

কোচি: কর্মচারী নাকি ক্রীতদাস? মাসের টার্গেট পূরণ করতে না পারায়, ভয়ঙ্কর শাস্তি কর্মচারীদের। হাঁটু গেড়ে হাটানো হল, মাটি থেকে জিভ দিয়ে চেটে কয়েন তুলতে বলা হল! কার্যত গলায় দড়ি বাঁধা কুকুরের মতোই ব্যবহার করা হল কর্মীদের সঙ্গে!

এটাই বাস্তব চিত্র বেসরকারি সংস্থায়। একটি প্রাইভেট মার্কেটিং ফার্মের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে এমন ঘৃণ্য আচরণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই শ্রম দফতরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশবিক ঘটনাটি ঘটেছে কেরলের পেরুম্বাভুরে। কলুরের ওই ফার্মে বেশ কিছু কর্মী মার্চ মাসে কোম্পানির আশানুযায়ী পারফর্ম করতে পারেননি। যারা টার্গেট পূরণ করতে পারেননি, তাদের ডেকে এমন শাস্তি দেয় কোম্পানির ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই একটি ভি়ডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে কর্মীদের হাঁটুতে ভর দিয়ে হাঁটতে এবং মেঝে চাটতে দেখা গিয়েছে।

বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে শ্রম দফতর। রাজ্যের শ্রমমন্ত্রী ভি শিবকুট্টি এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। রাজ্য মানবাধিকার কমিশনও মামলা দায়ের করেছে। যুব কমিশনও আলাদাভাবে হেনস্থার মামলা করেছে। তবে পুলিশ জানিয়েছে, ওই ফার্মের কর্মীদের কাছ থেকে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। ফার্মের মালিক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow Us