IAF Aircraft Crash: আকাশ থেকে ভেঙে পড়ল বায়ুসেনার AN-32 বিমান, পড়া মাত্রই ধরে গেল আগুন

Indian Air Force aircraft crash: অসমের জোরহাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। শনিবার সকালে জোরহাটে এয়ারবেসে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। নামার পরই বিমানে আগুন ধরে যায়। এখনও পর্যন্ত আহত বা নিহতের কোনও খবর মেলেনি।

IAF Aircraft Crash: আকাশ থেকে ভেঙে পড়ল বায়ুসেনার AN-32 বিমান, পড়া মাত্রই ধরে গেল আগুন
ভেঙে পড়ল বায়ুসেনার বিমান।Image Credit source: X

|

Jun 13, 2026 | 12:04 PM

গুয়াহাটি: ভয়াবহ দুর্ঘটনার মুখে বায়ুসেনার বিমান। অসমের জোরহাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। শনিবার সকালে জোরহাটে এয়ারবেসে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। নামার পরই বিমানে আগুন ধরে যায়। এখনও পর্যন্ত আহত বা নিহতের কোনও খবর মেলেনি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাও আন্দাজ করা যাচ্ছে না এই মুহূর্তে।

শনিবার সকালে অসমের জোরহাটে মিলিটারি বেসে অবতরণ করছিল বায়ুসেনার এএন-৩২ ট্রান্সপোর্ট বিমান।  সেই সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, বিমান অবতরণের আগেই আগুন লেগে গিয়েছিল বিমানে, তবে পরে জানা যায় বিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানের পাইলটের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় বায়ুসেনার বিমানের পাইলটের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। তবে বায়ুসেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দুর্ঘটনার পর বায়ুসেনার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “জোরহাটে আজ বায়ুসেনার এএন-৩২ বিমান দুর্ঘটনার মুখে পড়ে। বিস্তারিত তথ্য জানানো হবে।”

 

Follow Us