IAF’s fighter jet: বারমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান

IAF's fighter jet: সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি যুদ্ধবিমান। বারমের পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। জানা গিয়েছে, বারমেরের উত্তরলাই বায়ুসেনা ঘাঁটির কাছেই বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছে।

IAFs fighter jet: বারমেরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান
ভেঙে পড়ল মিগ-২৯ যুদ্ধবিমান, সুরক্ষিত পাইলটImage Credit source: Twitter

Sep 02, 2024 | 11:39 PM

জয়পুর: সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজস্থানের বারমেরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি যুদ্ধবিমান। বারমের পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। জানা গিয়েছে, বারমেরের উত্তরলাই বায়ুসেনা ঘাঁটির কাছেই বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত, দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট। তবে বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

এই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভেঙে পড়েছে বিমানটি। তবে,এই ঘটনায় কারও প্রাণ যায়নি বা কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি বলে জানা গিয়েছে।


সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বায়ুসেনা বলেছে, “বারমের সেক্টরে একটি রুটিন নাইট ট্রেনিং মিশনের সময়, আইএএফ-এর একটি মিগ-২৯ বিমান একটি জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। পাইলট ইজেক্ট করতে বাধ্য হন। পাইলট নিরাপদে আছেন এবং কোনও প্রাণ বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। কোর্ট অব ইনকুইরির আদেশ দেওয়া হয়েছে।”

গত ৪ জুন, নাসিকের নিফাদ মহকুমার শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। তবে, সেটি রাতে নয়, ঘটেছিল দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগদ। সেই ক্ষেত্রেও পাইলট এবং কো-পাইলট দুজনেই নিরাপদ নিজেদের ইজেক্ট করতে পেরেছিলেন। ৫০০ মিটার ব্যাসার্ধর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল জেট বিমানটির বহু অংশ।

Follow Us