Shruti: সমুদ্র পাহারায় নৌবাহিনীর হাতে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ, সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখবে Shruti

Indian Navy Shruti Warship: ভারতের উপকূলীয় ও বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত টহল চালিয়ে সন্দেহজনক জাহাজ ও গতিবিধির উপর নজর রাখবে।জলদস্যু, চোরাচালান এবং অন্যান্য বেআইনি সামুদ্রিক কার্যকলাপ প্রতিরোধে এই ধরনের জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেল-গ্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পরিকাঠামোর নিরাপত্তায় মোতায়েন করা যেতে পারে।

Shruti: সমুদ্র পাহারায় নৌবাহিনীর হাতে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ, সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখবে Shruti
ভারতীয় নৌবাহিনীতে শ্রুতিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 11, 2026 | 1:01 PM

নয়া দিল্লি: সমুদ্র নজরদারিতে ভারতীয় নৌবাহিনীতে এবার যুক্ত হল আরও একটি ‘নেক্সট জেনারেশন’-এর যুদ্ধজাহাজ। নাম শ্রুতি (Shruti)। জাহাজটি নির্মাণ করছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)। প্রায় তিন হাজার টন শ্রেণির এই অফশোর প্যাট্রল ভেসেল (Offshore Patrol Vessel) বা NGOPV-র আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য একাধিক জাহাজ নির্মাণ করছে গার্ডেনরিচ। এই জাহাজগুলির নকশায় মূলত গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘ সময় সমুদ্রে থাকার ক্ষমতা, উন্নত নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক নিরাপত্তা অভিযানে অংশ নেওয়ার বিষয়গুলি।

কী কাজ করবে Shruti?

  • ভারতের উপকূলীয় ও বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত টহল চালিয়ে সন্দেহজনক জাহাজ ও গতিবিধির উপর নজর রাখবে।
  • জলদস্যু, চোরাচালান এবং অন্যান্য বেআইনি সামুদ্রিক কার্যকলাপ প্রতিরোধে এই ধরনের জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • তেল-গ্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পরিকাঠামোর নিরাপত্তায় মোতায়েন করা যেতে পারে।
  • সমুদ্রে দুর্ঘটনায় পড়া জাহাজ বা বিপদে থাকা মানুষকে উদ্ধার করার কাজেও ব্যবহার করা যাবে।
  • রাডার ও অন্যান্য সেন্সরের মাধ্যমে সমুদ্রপথে চলাচলকারী বিভিন্ন জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।
  • ঘূর্ণিঝড় বা অন্যান্য দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ অভিযানে সহায়তা করতে পারে।

যুদ্ধজাহাজ হলেও মূল কাজ কী?

‘শ্রুতি’-কে সরাসরি ফ্রিগেট বা ডেস্ট্রয়ারের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। একটি NGOPV-এর মূল দর্শন হল দীর্ঘসময় সমুদ্রে থেকে নজরদারি, সামুদ্রিক নিরাপত্তা…এই ধরনের দায়িত্ব পালন করা। তবে পরিস্থিতি অনুযায়ী এটি ভারতীয় নৌবাহিনীর সামরিক অভিযানের অংশ হিসেবেও কাজ করতে সক্ষম। মূলত, শ্রুতি হল সমুদ্রের দীর্ঘক্ষণের নিরাপত্তা প্রহরী। দেশের সমুদ্রসীমা নজরে রাখা থেকে শুরু করে জলদস্যু দমন, উদ্ধার অভিযান এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা-সহ একাধিক দায়িত্ব পালনের জন্যই এই ধরনের NGOPV তৈরি করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us