India Bullet Train: শীঘ্রই ভারতে ছুটবে বুলেট ট্রেন, এবার দিনক্ষণও জানিয়ে দিলেন রেলমন্ত্রী!

Ashwini Vaishnaw on Bullet Train: গুজরাটের ভদোদরায় 'নমো ফর বিকশিত ভারত' অনুষ্ঠানে গিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। ওই অনুষ্ঠান থেকেই বুলেট ট্রেন নিয়ে ঘোষণা করেন মন্ত্রী। প্রসঙ্গত, ভদোদরার অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করেন তিনি।

India Bullet Train: শীঘ্রই ভারতে ছুটবে বুলেট ট্রেন, এবার দিনক্ষণও জানিয়ে দিলেন রেলমন্ত্রী!
বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট রেলমন্ত্রীরImage Credit source: PTI

Sep 08, 2026 | 2:45 PM

ভদোদরা: ভারতে কবে ছুটবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন? অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে এবার বড় আপডেট দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। মন্ত্রী জানিয়েছেন, ট্রেনের বডি ফ্রেম (Train Body Frame) তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৭ সালের মে অথবা জুন মাসেই পরীক্ষামূলকভাবে ট্র্যাকে নামবে বুলেট ট্রেন।

গুজরাটের ভদোদরায় ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে গিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। ওই অনুষ্ঠান থেকেই বুলেট ট্রেন নিয়ে ঘোষণা করেন মন্ত্রী। প্রসঙ্গত, ভদোদরার অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করেন তিনি।

কবে ট্র্যাকে নামবে বুলেট ট্রেন?

অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের বডি ফ্রেম তৈরির কাজ শেষ হয়েছে। তা স্কুইজ টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে রেলমন্ত্রী বলেন, “আগামী বছরের মে অথবা জুনের মধ্যে ভারতের নিজস্ব বুলেট ট্রেন পরীক্ষার জন্য ট্র্যাকে নেমে পড়বে। দু’মাস থেকে চার মাস পরীক্ষার পর প্রধানমন্ত্রী নিজেই বুলেট ট্রেনের উদ্বোধন করবেন।”

অর্থাৎ, রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সব ঠিক থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পরীক্ষামূলক যাত্রা শুরু হতে পারে দেশীয় বুলেট ট্রেনের। তারপর কয়েক মাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে যাত্রী পরিষেবার দিকে এগোবে রেল।

দেড় ঘণ্টায় ভদোদরা থেকে মুম্বই

বুলেট ট্রেন চালু হলে যাত্রার সময় কতটা কমবে, তারও একটি উদাহরণ দিয়েছেন রেলমন্ত্রী। তাঁর দাবি, বুলেট ট্রেনে ভদোদরা থেকে মুম্বই পৌঁছতে সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা।

দেশের প্রথম হাই-স্পিড রেল করিডর মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিজ রেল করিডর-এর কাজ বর্তমানে দ্রুতগতিতে এগোচ্ছে। পরবর্তী সময়ে করিডরের বাকি অংশগুলি ধাপে ধাপে চালু করার পরিকল্পনা রয়েছে। গোটা প্রকল্প সম্পূর্ণ হলে মুম্বই থেকে আমদাবাদের যাত্রার সময় অনেকটাই কমে যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us