Government Scheme Benefits: ভোটার লিস্টে যাদের নাম থাকবে, তারাই সরকারি স্কিমের সুবিধা পাবেন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Karnataka SIR voter list: মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে এই স্কিমের সুবিধা শুধুমাত্র রেজিস্টার্ড ভোটাররাই পাবেন। রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়ায় যাতে নাম বাদ না যায়, তাও নিশ্চিত করতে বলেন জনগণকে। তার কারণ, যদি এসআইআরে নাম বাদ যায়, তাহলে সরকারি স্কিমের সুবিধা পাবেন না গ্রাহকরা।  

Government Scheme Benefits: ভোটার লিস্টে যাদের নাম থাকবে, তারাই সরকারি স্কিমের সুবিধা পাবেন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 20, 2026 | 8:42 AM

বেঙ্গালুরু: একাধিক রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। আর্থিক বিভিন্ন প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। তবে এর মধ্যে এমন অনেক উপভোক্তাও রয়েছেন, যারা অযোগ্য। এবার এই অযোগ্যদের, বিশেষ করে বিদেশি নাগরিকদের বাদ দিতেই বড় পদক্ষেপ করা হল। একমাত্র যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, তারাই সরকারি স্কিমগুলির সুবিধা পাবেন, এই ঘোষণা করা হল।

শুক্রবার কর্নাটকের (Karnataka) নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar) এই ঘোষণা করেন। রাজ্যের সমস্ত সরকারি স্কিমগুলি নিয়ে রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী শিবকুমার আধিকারিকদের নির্দেশ দেন যে কোনও বৈধ ও যোগ্য উপভোক্তা যেন সরকারি কোনও স্কিম থেকে বাদ না পড়েন।

কারা ফ্রি-তে বিদ্যুৎ পাবেন? 

রাজ্য সরকারের তরফে যে পাঁচটি গ্যারান্টি দেওয়া হয়েছিল জনগণকে, তার মধ্যে অন্যতম হল গৃহ জ্যোতি (Gruha Jyothi)। এই স্কিমে প্রতিটি পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি-তে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে এই স্কিমের সুবিধা শুধুমাত্র রেজিস্টার্ড ভোটাররাই পাবেন। রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়ায় যাতে নাম বাদ না যায়, তাও নিশ্চিত করতে বলেন জনগণকে। তার কারণ, যদি এসআইআরে নাম বাদ যায়, তাহলে সরকারি স্কিমের সুবিধা পাবেন না গ্রাহকরা।

একইসঙ্গে অন্য রাজ্যের বাসিন্দারাও এই স্কিমের সুবিধা পাবেন না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের রাজ্যের স্কিম শুধুমাত্র কর্নাটকের জনগণের জন্য। আমরা এমন দেখেছি যে অনয রাজ্যের ভোটাররাও এই স্কিমের সুবিধা পাচ্ছেন। এটা  হতে পারে না। এটা বন্ধ করা হবে।”

কী কী স্কিম আছে?

গৃহ জ্যোতির পাশাপাশি কর্নাটকের কংগ্রেস সরকার গৃহলক্ষ্মী স্কিম, অন্ন ভাগ্য স্কিম ও যুব নিধির ঘোষণা করেছিল। গৃহলক্ষ্মী স্কিমে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলা প্রধানরা মাসে মাসে দুই হাজার টাকা করে পাবেন। অন্ন ভাগ্য স্কিমে বিপিএল পরিবারদের প্রতি মাসে ১০ কেজি চাল দেওয়া হয়। যুব নিধিতে বেকার স্নাতক যুবকদের তিন হাজার টাকা এবং বেকার ডিপ্লোমা হোল্ডারদের দেড় হাজার টাকা করে দুই বছরের জন্য দেওয়া হবে। শক্তি স্কিমে কর্নাটকে মহিলাদের জন্য সরকারি নন-লাক্সারি বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে।

Follow Us