Gutkha-Pan Masala Ban: এই রাজ্যে নিষিদ্ধ হল গুটখা, বিক্রি করা যাবে না তামাক যুক্ত পান মশলাও!

Gutkha-Pan Masala: নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা ও পান মশলা রাজ্যের মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। তাই রাজ্যে গুটখা ও তামাক যুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে এক বছরের জন্য। প্যাকেটজাত হোক বা খোলা, কোনও গুটকা ও পান মশলাই বিক্রি করা যাবে না।

Gutkha-Pan Masala Ban: এই রাজ্যে নিষিদ্ধ হল গুটখা, বিক্রি করা যাবে না তামাক যুক্ত পান মশলাও!
নিষিদ্ধ হল গুটখা-পান মশলা।Image Credit source: Getty Image

|

Aug 12, 2026 | 7:22 PM

বেঙ্গালুরু: যত্রতত্র আর থাকবে না গুটখা-পানমশলার পিক। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। নিষিদ্ধ হল পান মশলা ও গুটখার বিক্রি। গুটখা এবং যে পান মশলায় নিকোটিন বা তামাক থাকে, তার উৎপাদন, বিক্রি, মজুত রাখা এবং পরিবহন নিষিদ্ধ করা হল। অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গুটখা ও পান মশলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। রাজ্য সরকারের কমিশনার অব ফুড সেফটির তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আজ, বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডের ৩০ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা ও পান মশলা রাজ্যের মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। তাই রাজ্যে গুটখা ও তামাক যুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে এক বছরের জন্য। প্যাকেটজাত হোক বা খোলা, কোনও গুটকা ও পান মশলাই বিক্রি করা যাবে না। যেগুলি আলাদা প্যাকেটে বিক্রি হয়, গ্রাহকরা যা পানমশলায় মিশিয়ে খান, তাও নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, ফুড সেফটি রেগুলেটর এফএসএসএআই (FSSAI)-ও পান মশলায় প্লাস্টিক ও ফয়েল প্যাকেজিং নিষিদ্ধ করেছে। পান মশলা প্যাক করার জন্য প্লাস্টিক, প্লাস্টিক ল্যামিনেট, অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র পরিবেশ বান্ধব প্যাকেজিং বা পুরনো দিনের মতো কৌটায় বিক্রি করা যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us