NCPI MPs: কাকলির কাছে গেল কিরণ রিজিজুর ফোন, অবশেষে মিলল চিঠিও

Kakali Ghosh Dastidar: ২০ জুলাই বাদল অধিবেশন শুরুর দিনই এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কাকলি এবং সুদীপদের আবেদন অনুযায়ী, লোকসভায় বসার আসনও আলাদা হতে চলেছে। এনডিএ শিবির অর্থাৎ সরকার পক্ষের দিকে বসার জন্য আবেদন জানানো হয়েছিল।

NCPI MPs: কাকলির কাছে গেল কিরণ রিজিজুর ফোন, অবশেষে মিলল চিঠিও
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 18, 2026 | 6:03 PM

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেস থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই (NCPI) হওয়ার প্রক্রিয়া ক্রমশ এগোচ্ছে কাকলিদের। কাকলি ঘোষ দস্তিদার সহ মোট ২০ সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেন। তালিকায় কাকলি (Kakali Ghosh Dastidar), সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) মতো অভিজ্ঞ সাংসদদের পাশাপাশি সেই তালিকায় রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, দেবের মতো তরুণ সাংসদরাও। সেই সাংসদদেরই এবার আমন্ত্রণ জানানো হল সর্বদল বৈঠকে। রবিবার যে বৈঠক হওয়ার কথা, সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কাকলি, সুদীপদের।

জানা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদারকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। চিঠিও পাঠানো হয়েছে তাঁদের। ওই বৈঠকে একদিকে এনসিপিআই সাংসদ হিসেবে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, অন্যদিকে তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন সৌগত রায় ও সাগরিকা ঘোষ।

২০ জন সাংসদ নিয়ে এনডিএ-র অন্যতম বড় শরিক দল হতে চলেছে এনসিপিআই। অন্যদিকে তৃণমূল ছেড়ে ওই ২০ জন সাংসদকে এনসিপিআই হিসেবে গণ্য করার আবেদন এখনও বিচারাধীন স্পিকারের অফিসে।

সূত্রের খবর, ২০ জুলাই বাদল অধিবেশন শুরুর দিনই এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কাকলি এবং সুদীপদের আবেদন অনুযায়ী, লোকসভায় বসার আসনও আলাদা হতে চলেছে। এনডিএ শিবির অর্থাৎ সরকার পক্ষের দিকে বসার জন্য আবেদন জানানো হয়েছিল।

Follow Us