Earthquake: সাতসকালে কেঁপে উঠল মাটি, রিখটার স্কেলে মাত্রা ৫.৫

Ladakh Earthquake: বিজ্ঞানীদের মতে, গভীর অঞ্চলের ভূমিকম্পের চেয়ে অগভীর বা কম গভীরতার  ভূমিকম্প বেশি বিপজ্জনক হয়। অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে ভূগর্ভস্থ তরঙ্গকে ভূপৃষ্ঠে পৌঁছাতে কম দূরত্ব অতিক্রম করতে হয়, যার ফলে তীব্র ঝাঁকুনির হয় এবং এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা অনেক বেড়ে যায়।

Earthquake: সাতসকালে কেঁপে উঠল মাটি, রিখটার স্কেলে মাত্রা ৫.৫
লাদাখে ভূমিকম্পImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 13, 2026 | 9:32 AM

লাদাখ: সাতসকালে কেঁপে উঠল লাদাখের পাথুরে মাটি। বৃহস্পতিবার লাদাখের লেহ অঞ্চলে  কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, সকাল ৬:০৫ নাগাদ এই কম্পন অনুভূত হয় লেহ-তে। ভূগর্ভস্থ মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
<

p data-path-to-node=”2″>সোশ্যাল মিডিয়া এক্স (X)-এ একটি বার্তা দিয়ে এনসিএস জানিয়েছে, কম্পনের সময়সীমা ছিল সকাল ৬:০৫:১৫ সেকেন্ড। এর ভৌগোলিক অবস্থান ছিল ৩৬.৮৮১ উত্তর অক্ষাংশ এবং ৭৪.৪০২ পূর্ব দ্রাঘিমাংশ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞানীদের মতে, গভীর অঞ্চলের ভূমিকম্পের চেয়ে অগভীর বা কম গভীরতার  ভূমিকম্প বেশি বিপজ্জনক হয়। অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে ভূগর্ভস্থ তরঙ্গকে ভূপৃষ্ঠে পৌঁছাতে কম দূরত্ব অতিক্রম করতে হয়, যার ফলে তীব্র ঝাঁকুনির হয় এবং এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা অনেক বেড়ে যায়।

সাধারণত ভূ-পৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার নিচ পর্যন্ত যে কোনও স্থানে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, যাকে অগভীর, মধ্যবর্তী এবং গভীর—এই তিনটি অঞ্চলে ভাগ করা হয়। তবে কম গভীরতা হওয়া সত্ত্বেও এবারের ভূমিকম্পে লেহ অঞ্চলে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। তবে সতর্ক রয়েছে প্রশাসন। কারণ সাধারণ একবার কম্পন অনুভূত হওয়ার পর একাধিকবার তার আফটার এফেক্টও হতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us