Smriti Irani: ‘আমার সৌভাগ্য যে আমি প্রতিটা গ্রামে গিয়ে কাজ করেছি’, অমেঠী হারানোর পর যা বললেন স্মৃতি ইরানি

Lok Sabha Elections 2024: এবারেও অমেঠি কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন স্মৃতি ইরানি। তবে, তাঁর বিপরীতে ছিলেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা‌। কিন্তু জয়ী হলেন না স্মৃতি ইরানি। দেড় লক্ষেরও বেশি ভোটে গো হারান হারলেন স্মৃতি। অমেঠির মানুষ বেছে নিলেন শর্মা‌কে।

Smriti Irani: আমার সৌভাগ্য যে আমি প্রতিটা গ্রামে গিয়ে কাজ করেছি, অমেঠী হারানোর পর যা বললেন স্মৃতি ইরানি

|

Jun 04, 2024 | 7:36 PM

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অমেঠি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে পুরো চিত্রটাই পাল্টে‌ গেল। এবারেও অমেঠী কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন স্মৃতি ইরানি। তবে, তাঁর বিপরীতে ছিলেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা‌। কিন্তু জয়ী হলেন না স্মৃতি ইরানি। দেড় লক্ষেরও বেশি ভোটে গো হারান হারলেন স্মৃতি। অমেঠীর মানুষ বেছে নিলেন শর্মা‌কেই। পরাজয় মেনে নিয়েও বক্তব্যও রেখেছেন স্মৃতি ইরানি।

স্মৃতি ইরানি বলেন, “আমার মনে হয় যে, আজ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন, যে জিতেছে তাঁকে অভিনন্দন জানানোর দিন। সংগঠনের প্রকৃতি বিশ্লেষণ করার আছে এবং সংগঠন বিশ্লেষণ করবে। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার সৌভাগ্য যে আমি প্রতিটা গ্রামে গিয়ে কাজ করেছি। জয় পরাজয়, যা-ই হোক না কেন, আমি মানুষের সঙ্গে যুক্ত হই এবং এটা আমার জীবনের অনেক বড় পাওনা।”

অমেঠী কেন্দ্রে ৫৩৯২২৮ ভোটে জয় লাভ করেছেন কংগ্রেসের কিশোরী লাল। অন্যদিকে, স্মৃতি ইরানি পেয়েছেন ৩৭২০৩২ ভোট। ১৬৭১৯৬ ভোটের ব্যবধান। কিশোরী লাল শর্মার জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লিখেছেন, “কিশোরী ভাইয়া, আমার কোনও সন্দেহ ছিল না, আমি প্রথম থেকেই নিশ্চিত ছিলাম আপনি জিতবেন। আপনাকে এবং অমেঠির আমার প্রিয় ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন।” পাশাপাশি তিনি আরও বলেছেন, “আমি ভীষণ খুশি। আমি উত্তর প্রদেশের মানুষকে বলতে চাই যে, তাঁরা দুর্দান্ত বুদ্ধি দেখিয়েছেন এবং আমি আমার উত্তর প্রদেশের জন্য গর্বিত।”

Loading...
Unable to load recommendations.
Follow Us