Car Blast: প্রাক্তন প্রেমিকাকে নিয়ে একসঙ্গে মরার প্ল্যান ছিল! কিন্তু শেষ মুহূর্তেও খেলেন ‘ধোঁকা’, মর্মান্তিক পরিণতি যুবকের!

Crime News: মৃত ব্যক্তির নাম নগেন্দ্র (৩০)। পেশায় ওটি টেকনিশিয়ান ছিলেন তিনি। বেঙ্গালুরুতে একটি হাসপাতালে কাজ করতেন। যে মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল, তা সম্প্রতি ভেঙে যায়। শনিবার প্রাক্তন প্রেমিকার বাড়িতে হাজির হয় নগেন্দ্র।

Car Blast: প্রাক্তন প্রেমিকাকে নিয়ে একসঙ্গে মরার প্ল্যান ছিল! কিন্তু শেষ মুহূর্তেও খেলেন ধোঁকা, মর্মান্তিক পরিণতি যুবকের!
গাড়ি বিস্ফোরণে মৃত যুবক।Image Credit source: X

|

Jun 28, 2026 | 2:18 PM

বেঙ্গালুরু: হাইওয়ের উপরে বিরাট বিস্ফোরণ। উড়ে গেল গাড়ি। ভিতরে জীবন্ত জ্বলে গেলেন ব্যাক সিটে বসে থাকা যাত্রী। তার পাশে থাকা মহিলা সহযাত্রী আগেই ঝাঁপ দিয়েছিলেন। গাড়ির চালকও গুরুতর আহত হন অগ্নিকাণ্ডে। আপাতদৃষ্টিতে মনে করা হয়েছিল যে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ হয়ে আগুন ধরে গিয়েছিল গাড়িতে। তবে পরে যে ভয়ঙ্কর তথ্য সামনে এল, তাতে গায়ে কাটা দেবে! এই বিস্ফোরণের নেপথ্যে লুকিয়ে আছে সম্পর্ক ভাঙার ক্ষোভ-দুঃখ।

কর্নাটকের তুমকুরু জেলায় ব্যস্ত হাইওয়েতে আচমকা একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিশাল যানজটের সৃষ্টি হয় সেই কারণে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, যে ব্যক্তি গাড়ির ভিতর জীবন্ত পুড়ে মারা গিয়েছেন, তিনি এক যুবতীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন। ওই যুবতী মৃত ব্যক্তির প্রাক্তন প্রেমিকা। গাড়িতে বিস্ফোরণ হওয়ার আগের মুহূর্তে ওই যুবতী গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেন।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নগেন্দ্র (৩০)। পেশায় ওটি টেকনিশিয়ান ছিলেন তিনি। বেঙ্গালুরুতে একটি হাসপাতালে কাজ করতেন। যে মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল, তা সম্প্রতি ভেঙে যায়। শনিবার প্রাক্তন প্রেমিকার বাড়িতে হাজির হয় নগেন্দ্র। তাদের মধ্যে তীব্র বচসা হয়। এরপরে ওই যুবতীকে জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে যান এবং ভাড়া করা একটি গাড়িতে ওঠান। এদিকে, ওই যুবতীর মা-বাবা প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন।

ভাড়া করা ক্যাবে করে নিয়ে যেতে যেতেই ওই যুবক হুমকি দেয় যে প্রাক্তন প্রেমিকাকে খুন করে সে আত্মহত্যা করবে। পকেট থেকে ছুরিও বের করে। এরপরই ক্যাব ড্রাইভার সজোরে ব্রেক কষেন এবং পিছনের দরজা খুলে দেন। যুবতী সঙ্গে সঙ্গে লাফিয়ে গাড়ি থেকে ঝাঁপ দেন। ৪৮ নম্বর হাইওয়ের উপরে এই ঘটনা ঘটে।

এর কয়েক সেকেন্ড পরই বিকট শব্দে বিস্ফোরণ হয় গাড়িতে। পিছনের সিটে বসে থাকা নগেন্দ্র গাড়ির ভিতরেই পুড়ে মারা যান। চালকও গুরুতর আহত হন।

পুলিশের অনুমান, নগেন্দ্রর কাছে কোনও বিস্ফোরক রাখা ছিল। প্রাক্তন প্রেমিকাকে নিয়ে একসঙ্গে মরার পরিকল্পনা ছিল তাঁর। যুবতী আগেই গাড়ি থেকে ঝাঁপ দেওয়ায়, সে বেঁচে যায়। ওই যুবকের কাছে কী ধরনের বিস্ফোরক ছিল, তা এখনও জানা যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us