LPG e-KYC নিয়ে বড় খবর! আবারও বাড়ল ডেডলাইন! শেষ তারিখ কবে?

LPG e-KYC deadline: গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আধারের বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে e-KYC সম্পন্ন করা যাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট তেল সংস্থার অ্যাপের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ রয়েছে। যাঁদের LPG সংযোগের সঙ্গে ইতিমধ্যেই Aadhaar নম্বর যুক্ত রয়েছে, তাঁদের অনেকেই অ্যাপের মাধ্যমে e-KYC করছেন।

LPG e-KYC নিয়ে বড় খবর! আবারও বাড়ল ডেডলাইন! শেষ তারিখ কবে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

Aug 25, 2026 | 9:35 AM

নয়া দিল্লি: এলপিজি (LPG) গ্রাহকদের জন্য স্বস্তির খবর। গ্যাসের কেওয়াইসি (LPG e-KYC) আপডেটের সময়সীমা ফের বাড়ানো হল। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমে ই-কেওয়াইসি আপডেটের ডেডলাইন ছিল ১৬ অগস্ট। তারপর তা বেড়ে হয় ২৩ অগস্ট। কিন্তু, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেকেই ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি। তাই গ্রাহকদের কথা ভেবেই তেল বিপণন সংস্থাগুলি ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই বিষয়ে সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

নতুন সময়সীমা কবে?

ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)…এই তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা গত কয়েক সপ্তাহ ধরেই গ্রাহকদের ই-কেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে। ঘরোয়া দরে LPG সিলিন্ডার পেতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ই-কেওয়াইসি-র সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে? এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, e-KYC সম্পন্ন করার নতুন সময়সীমা ৩১ অগস্ট। যাঁরা এখনও প্রক্রিয়াটি শেষ করেননি, তাঁদের এই বিষয়ে মেসেজ পাঠানো হবে।

কীভাবে করা যাবে e-KYC?

গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আধারের বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে e-KYC সম্পন্ন করা যাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট তেল সংস্থার অ্যাপের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ রয়েছে। যাঁদের LPG সংযোগের সঙ্গে ইতিমধ্যেই Aadhaar নম্বর যুক্ত রয়েছে, তাঁদের অনেকেই অ্যাপের মাধ্যমে e-KYC করছেন। উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ৩২.৯৭ কোটি সক্রিয় ঘরোয়া LPG গ্রাহক রয়েছেন।

৩১ অগস্টের মধ্যে e-KYC না করলে কী হবে?

সবচেয়ে বড় প্রশ্ন, ৩১ অগস্টের মধ্যেও e-KYC না করলে কি LPG সিলিন্ডার পাওয়া বন্ধ হয়ে যাবে? সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, সময়সীমা পেরিয়ে গেলেও LPG সরবরাহ অব্যাহত থাকবে। e-KYC না করা গ্রাহকদের কীভাবে সিলিন্ডার দেওয়া হবে, তা পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশের উপর নির্ভর করবে। তবে, তেল বিপণন সংস্থাগুলির আধিকারিকরা মৌখিকভাবে ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছেন। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি বলে সূত্রের খবর।

Loading...
Unable to load recommendations.
Follow Us