Udaynidhi Stalin: জিজ্ঞাসাবাদের পরই মুক্তি দিতে হবে উদয়নিধিকে, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

Udhayanidhi Stalin Bail: দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুলিশ উদয়নিধি স্টালিনের বাড়িতে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা জানাতেই তাঁর আইনজীবীরা দ্রুত আগাম জামিনের (Anticipatory Bail) আবেদন করেন। কিন্তু তারপরেও উদয়নিধিকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় মাদ্রাজ হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ জানান, আগাম জামিনের আবেদন সত্ত্বেও তাঞ্জাভুর পুলিশ উদয়নিধিকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।

Udaynidhi Stalin: জিজ্ঞাসাবাদের পরই মুক্তি দিতে হবে উদয়নিধিকে, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
উদয়নিধিকে মুক্তির নির্দেশ মাদ্রাজ হাইকোর্টেরImage Credit source: PTI

Aug 04, 2026 | 3:27 PM

চেন্নাই:  হাইকোর্টে বড় ধাক্কা বিজয় সরকারের। মঙ্গলবার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে (Udaynidhi Stalin) জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের (Madraz High Court)। স্টেশন বেইলের (থানা থেকেই সরাসরি জামিন) নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছিল জুনিয়র স্ট্যালিনকে। তবে, কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলনেতাকে জামিনের নির্দেশ দিল আদালত।

আগাম জামিনের আবেদন

দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুলিশ উদয়নিধি স্টালিনের বাড়িতে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা জানাতেই তাঁর আইনজীবীরা দ্রুত আগাম জামিনের (Anticipatory Bail) আবেদন করেন। কিন্তু তারপরেও উদয়নিধিকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় মাদ্রাজ হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ জানান, আগাম জামিনের আবেদন সত্ত্বেও তাঞ্জাভুর পুলিশ উদয়নিধিকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ

এরপরই মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আদালতের নির্দেশ,উদয়নিধিকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে,পুলিশের উদ্দেশ্য উদয়নিধিকে জিজ্ঞাসাবাদ করা। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর পরিকল্পনা নেই। জিজ্ঞাসাবাদ শেষে স্টেশন বেলে মুক্তি দেওয়া হবে।”

উল্লেখ্য, সোমবার তাঞ্জাভুরে কাবেরী জলবণ্টন ইস্যুতে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন উদয়নিধি স্টালিন। তিনি অভিযোগ করেন, তামিলনাড়ু এখনও কাবেরীর এক ফোঁটা জলও পায়নি, অথচ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এ বিষয়ে উদাসীন। এই সময় জনতার মধ্যে থেকে কেউ তৃষা, তৃষা বলে স্লোগান দিতে শুরু করেন। তখন উদয়নিধি বক্তব্য থামিয়ে মুখে হাসি নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। সেই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us