রিলসে চোখ, দেরি হয়েছিল খেতে দিতে, তাই বলে নিজের স্ত্রীর সঙ্গেই কি না এই কাজ করল স্বামী! পাড়া জুড়ে ছিঃ ছিঃ

Crime: ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা সুনীল জগবন্ধু। বুধবার, খ্রিস্টমাসের দিন বাড়িতেই ছিলেন সুনীল। দুপুরে তিনি স্ত্রীকে খেতে দিতে বলেন। সেই সময় স্ত্রী মোবাইল ঘাটছিলেন। সেই কারণে খেতে দিতে কয়েক মিনিট দেরি হয়। এতেই মেজাজ হারান সুনীল।

রিলসে চোখ, দেরি হয়েছিল খেতে দিতে, তাই বলে নিজের স্ত্রীর সঙ্গেই কি না এই কাজ করল স্বামী! পাড়া জুড়ে ছিঃ ছিঃ
অভিযুক্ত ব্যক্তি।Image Credit source: X

|

Dec 26, 2024 | 7:52 AM

রায়পুর: মোবাইলে মগ্ন স্ত্রী। ডেকেও সাড়া মেলেনি। খাবার দিতে দেরি করায় স্ত্রীকে চরম শিক্ষা দিলেন স্বামী। সোজা তিনতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। ওই মহিলা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা সুনীল জগবন্ধু। বুধবার, খ্রিস্টমাসের দিন বাড়িতেই ছিলেন সুনীল। দুপুরে তিনি স্ত্রীকে খেতে দিতে বলেন। সেই সময় স্ত্রী মোবাইল ঘাটছিলেন। সেই কারণে খেতে দিতে কয়েক মিনিট দেরি হয়। এতেই মেজাজ হারান সুনীল।

খাবার পরিবেশন নিয়ে স্ত্রীর সঙ্গে তুমুল বচসা শুরু হয়। বচসার মাঝেই সুনীল তাঁর স্ত্রীকে তিনতলা থেকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে নীচে পড়ে যান ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই মহিলার অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।

Loading...
Unable to load recommendations.
Follow Us