smoker’s beedi break sparked fire: বিড়ি ধরাতে জ্বাললেন দেশলাই কাঠি, মুহূর্তেই ছাই…

Smoker's beedi break sparked fire: কথা বলতে বলতে এক ব্যক্তি বিড়ি ধরাতে দেশলাই কাঠি জ্বাললেন। বিড়ি ধরিয়ে দেশলাই কাঠিটা সামনে ফেলে দিলেন। তৎক্ষণাৎ দাউদাউ করে জ্বলে উঠল রাস্তা। হতচকিত হয়ে গেলেন তাঁরা। প্রাণ বাঁচাতে দৌড়লেন। দেখতে দেখতে আগুন এগিয়ে গেল মোটরবাইকের দিকে। মোটরবাইকে আগুন লেগে গেল। একজন সেই মোটরবাইকের আগুন নেভানোর চেষ্টা করলেন।

smokers beedi break sparked fire: বিড়ি ধরাতে জ্বাললেন দেশলাই কাঠি, মুহূর্তেই ছাই...
মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন

Aug 21, 2024 | 8:50 PM

হায়দরাবাদ: ছোট্ট একটা দেশলাই কাঠি। আর সেই কাঠি দিয়ে বিড়ি জ্বালানোর চেষ্টা। আর তা করতে গিয়ে যে এমন হবে, তা বোধহয় কেউ ভাবেননি। দেশলাই কাঠির ওই আগুন থেকে দাউদাউ করে জ্বলল বেশ কয়েকটি দোকান। পুড়ল মোটরবাইকও। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশে অনন্তপুর জেলায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। যা ভাইরাল হয়েছে।

অনন্তপুরের কল্যাণদুরগাম শহরে এদিন দুপুর সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই ব্যক্তি। কিছুটা দূরে রাখা তাঁদের মোটরবাইক। কথা বলতে বলতে এক ব্যক্তি বিড়ি ধরাতে দেশলাই কাঠি জ্বাললেন। বিড়ি ধরিয়ে দেশলাই কাঠিটা সামনে ফেলে দিলেন। তৎক্ষণাৎ দাউদাউ করে জ্বলে উঠল রাস্তা। হতচকিত হয়ে গেলেন তাঁরা। প্রাণ বাঁচাতে দৌড়লেন। দেখতে দেখতে আগুন এগিয়ে গেল মোটরবাইকের দিকে। মোটরবাইকে আগুন লেগে গেল। একজন সেই মোটরবাইকের আগুন নেভানোর চেষ্টা করলেন। দেখতে দেখতে সামনের দোকানগুলিতে আগুন লেগে গেল। পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি দোকান। তবে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আগুন নেভানো শুরু করায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।

জানা গিয়েছে, এক ব্যক্তি পেট্রোল পাম্প থেকে ৫ লিটার পেট্রোল কিনে মোটরবাইকে যাচ্ছিলেন। কিন্তু, ড্রাম ফুটো থাকায় রাস্তায় পেট্রোল পড়ে। যেখানে ওই দু’জন দাঁড়িয়েছিলেন। সেখানে পেট্রোল পড়েছিল। একাধিক দোকান পুড়লে কেউ হতাহত হননি।

বিপদ বলে আসে না। কখনও অজান্তেই কেউ এমন কিছু করেন, যা থেকে বিপদ ঘটতে পারে। চলতি বছরের মে মাসে কলকাতায় বাড়িতে পুড়ে মৃত্যু হয় বছর আঠাশের এক যুবকের। পুলিশ জানিয়েছিল, রাতে হয়তো ধূমপানের সময় ঘুমিয়ে পড়েন ওই যুবক। তার ফলে কোনও ভাবে বিছানায় আগুন লেগে যায়। তাতেই পুড়ে মৃত্যু হয় ওই যুবকের।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us