NJP to Amritsar Amrit Bharat Express: প্রথমবার NJP থেকে সোজা যাওয়া যাবে অমৃতসরে, নতুন ট্রেনের সময়সূচি দেখে নিন

New Jalpaiguri Amritsar train: এই ট্রেন শুধু যে নিউ জলপাইগুড়িকে পঞ্জাবের অমৃতসরের সঙ্গে জুড়বে, তাই নয়। বিহার ও উত্তর প্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরের উপর দিয়েও ছুটবে এই ট্রেন, যার ফলে বহু যাত্রীর যাতায়াতে সুবিধা হবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দূরপাল্লায় যাতায়াতের জন্য এই ট্রেন আদর্শ অপশন।  

NJP to Amritsar Amrit Bharat Express: প্রথমবার NJP থেকে সোজা যাওয়া যাবে অমৃতসরে, নতুন ট্রেনের সময়সূচি দেখে নিন
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 18, 2026 | 2:33 PM

কলকাতা: ভ্রমণ হল আরও সহজ। উত্তরবঙ্গ এবার জুড়ে যাচ্ছে সুদূর পঞ্জাবের সঙ্গে। চালু হচ্ছে অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস (NJP-Amritsar Amrit Bharat Express)। শীঘ্রই এই ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। এই ট্রেনের দৌলতে উত্তরবঙ্গ জুড়বে উত্তর ভারতের সঙ্গে। গুরুত্বপূর্ণ একটি রুট হয়ে উঠবে এটি।

ভারতীয় রেলওয়ের তরফে জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এই অত্যাধুনিক ট্রেন দেখতে বন্দে ভারতের মতোই। তবে এর বিশেষত্ব হল অল্প ভাড়া। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দূরপাল্লায় যাতায়াতের জন্য এই ট্রেন আদর্শ অপশন। 

এই ট্রেন শুধু যে নিউ জলপাইগুড়িকে পঞ্জাবের অমৃতসরের সঙ্গে জুড়বে, তাই নয়। বিহার ও উত্তর প্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরের উপর দিয়েও ছুটবে এই ট্রেন, যার ফলে বহু যাত্রীর যাতায়াতে সুবিধা হবে।

কবে, কখন ছাড়বে এই ট্রেন?

জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি-অমৃতসর অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিন করে চলবে। অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার ছাড়বে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে প্রতি শনিবার ট্রেন ছাড়বে। শনিবার সকাল ৮টায় ট্রেন ছাড়বে, সোমবার রাত ২টো ২০-তে অমৃতসর পৌঁছবে।  আবার অমৃতসর থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে, নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছবে শনিবার ভোর ৪টে ১৫ মিনিটে।  

স্টপেজ-

জলন্ধর, লুধিয়ানা, আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বরৈলি, সীতাপুর, গোন্দা, বারহিনি. গোরক্ষপুর, নারকাটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামারহানি, আরারিয়া, বাগডোগরা ও শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছবে এই ট্রেন।

Follow Us