Passport Verification: চালু নতুন রুল, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়

Passport Verification: সাধারণ মানুষের ঝক্কি কমাতে পাসপোর্ট ভেরিফিকেশনের (Police Verification) প্রক্রিয়ায় বড় পদক্ষেপ করেছে হল গুজরাটে। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) জি এস মালিক নির্দেশিকা জারি করে জানিয়েছেন,থানায় না গিয়েই এবার থেকে সম্পন্ন করা যাবে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ।

Passport Verification: চালু নতুন রুল, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়
পাসপোর্ট ভেরিফিকেশনImage Credit source: Getty Images

Aug 06, 2026 | 1:51 PM

আর থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না। কারণ পাসপোর্ট ভেরিফিকেশনের সব নিয়ম বদলে গিয়েছে। সাধারণ মানুষের ঝক্কি কমাতে
পাসপোর্ট ভেরিফিকেশনের (Police Verification) প্রক্রিয়ায় বড় পদক্ষেপ করেছে হল গুজরাটে। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) জি এস মালিক নির্দেশিকা জারি করে জানিয়েছেন,থানায় না গিয়েই এবার থেকে সম্পন্ন করা যাবে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ।

অপরাধমূলক রেকর্ড: পুলিশ ভেরিফিকেশনের সময় কেবল আবেদনকারীর ভারতীয় নাগরিকত্ব এবং তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা যাচাই করা হবে।

স্বাক্ষর বাধ্যতামূলক: আলাদা করে ঠিকানা ভেরিফাই করা কিংবা আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি দেখা করে স্বাক্ষর নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

আবেদনকারীকে থানায় ডাকার প্রয়োজন নেই: যদি কোনও আবেদনকারীর তথ্য নিয়ে সংশয় তৈরি হয় বা সন্দেহ থাকে,তবেই অত্যন্ত ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে পুলিশ আবেদনকারীর বাড়িতে যেতে পারে। তবে সেক্ষেত্রেও আবেদনকারীকে থানায় ডেকে পাঠানো যাবে না।

কেন এই সিদ্ধান্ত?

প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে এই নিয়ম। পাসপোর্ট আবেদনকারীদের অযথা হয়রানি ও দীর্ঘ অপেক্ষা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us