Haunted Well: ভূতুড়ে কাণ্ড! চারপাশে ফাঁকা মাঠ, মাঝখানে আপনা-আপনিই উথাল-পাথাল হচ্ছে কুয়োর জল! কী রহস্য লুকিয়ে?

Mysterious Well: এই অদ্ভুত ঘটনা দেখতে শুধু ওই গ্রাম নয়, আশেপাশের গ্রামোর লোকজনও ভিড় জমায়। কী কারণে ওই কুয়োর জল উত্তাল হচ্ছে বা আপনা-আপনি দুলছে, তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ওই পুকুরের জলই দুলছে।

Haunted Well: ভূতুড়ে কাণ্ড! চারপাশে ফাঁকা মাঠ, মাঝখানে আপনা-আপনিই উথাল-পাথাল হচ্ছে কুয়োর জল! কী রহস্য লুকিয়ে?
একা একাই দুলছে পুকুর।Image Credit source: X

|

Aug 07, 2026 | 11:42 AM

আহমেদাবাদ: অলৌকিক, অবিশ্বাস্য! একটা কুয়ো, তার জল আপনা-আপনিই দুলছে। কোনও ভূমিকম্প হয়নি। অন্য কোনও কারণও নেই, তবু একা একাই দুলছে জল। উথাল-পাতাল হচ্ছে জল। কেন এমনটা হচ্ছে? উত্তর নেই কারোর কাছে। তবে এই অলৌকিক ঘটনা দেখতে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ।

গুজরাটের মোরবি তালুকার বীরপদ গ্রামে এই অলৌকিক ঘটনা ঘটছে। সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই কুয়ো। বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, আচমকাই ওই কুয়োর জল দুলছে। জোয়ার-ভাঁটার সময় যেমন জল উথাল-পাতাল হয়, তেমনই হচ্ছে। কিছুক্ষণ পর তা থেমে যায়। ফের কিছুক্ষণ পর আবার শুরু হয়।

এই অদ্ভুত ঘটনা দেখতে শুধু ওই গ্রাম নয়, আশেপাশের গ্রামোর লোকজনও ভিড় জমায়। কী কারণে ওই কুয়োর জল উত্তাল হচ্ছে বা আপনা-আপনি দুলছে, তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ওই পুকুরের জলই দুলছে। আশেপাশে অন্য যে পুকুরগুলি রয়েছে, সেখানে জল দুলছে না। শুধুমাত্র ওই পুকুরেই এমন অদ্ভুতুড়ে কাণ্ড হচ্ছে।

যদিও সচেতন কিছু নাগরিকের দাবি, মোরবি সিসমিক জোনের উপরে অবস্থিত। আগেও এখানে ভূমিকম্প হয়েছে। সিসমিক অ্যাক্টিভিটির জন্য জল দুলতে পারে। তবে নির্দিষ্টভাবে ওই পুকুরেরই জল দুলছে কেন, তা নিয়ে প্রশাসনের তরফেও এখনও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us