Sadhguru News: শোয়ার ঘরে থাকত ২০টি জ্যান্ত কেউটে! ঢুকে পড়ত কম্বলের ভিতর, সদগুরুর জীবনের অদ্ভুত অভিজ্ঞতা জানুন

Sadhguru with Snake: বিষধর সাপের সঙ্গে এক ঘরে থাকতে হলে দরকার সচেতনতা। একটি ভুল পদক্ষেপে কিংবা নড়াচড়ায় মৃত্যু নিশ্চিত। তাই সদগুরুকে নিজের শরীরের প্রতিটি পেশির নড়াচড়া অত্যন্ত ধীর ও সতর্কভাবে নিয়ন্ত্রণ করতে হত। সদগুরুর মতে, সাপ অত্যন্ত সুন্দর এক সৃষ্টি। কিন্তু তাদের সঙ্গে বসবাস করতে মনকে ধীরস্থির হতে হবে। 

Sadhguru News: শোয়ার ঘরে থাকত ২০টি জ্যান্ত কেউটে! ঢুকে পড়ত কম্বলের ভিতর, সদগুরুর জীবনের অদ্ভুত অভিজ্ঞতা জানুন
সদগুরুImage Credit source: PTI and Getty

Aug 19, 2026 | 6:45 PM

সদগুরুর জীবন নিয়ে অনেকেরই নানা কৌতুহল রয়েছে। বিশেষ করে তার ভক্তরা গুরুর জীবন নিয়ে খুবই আগ্রহী। তাঁর জীবনের অন্যতম এক চমকপ্রদ ও রোমাঞ্চকর ঘটনার কথা শুনে আজও মানুষ তাজ্জব হয়ে যায়। সেই রকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জীবনের এক বিশেষ পর্বে নিজের শোওয়ার ঘরে একটি বা দু’টি নয়, প্রায় ২০টি জ্যান্ত বিষধর কেউটে সাপের (Cobra) সঙ্গে বসবাস করতেন তিনি।

জানা গিয়েছে, কোনও খাঁচা বা জারের মধ্যে আটকে রাখা নয়, সাপগুলি অবাধে ঘুরে বেড়াত তাঁর শোওয়ার ঘরের মেঝেতে। এমনকী, শীতকালে একটু উষ্ণতার খোঁজে মাঝে মাঝে সেগুলো ঢুকে পড়ত সদগুরুর কম্বলের ভেতরেও।

সদগুরুর এই সাপের প্রতি আকর্ষণ কিন্তু নতুন নয়। ছাত্রজীবন থেকেই তিনি সাপ ধরতে পারতেন। চামুন্ডি পাহাড়ে ঘুরে বেড়ানোর সময় তিনি সাপের গন্ধ পেতেন এবং নির্দিষ্ট পাথরের নিচে ঠিক কোন জায়গায় সাপটি রয়েছে, তা না দেখেই বলে দিতে পারতেন। একবার তো একটি টিউবলাইট কারখানায় ঢুকে পড়া ১২ ফুট লম্বা এক বিশালাকার কেউটে একাই ধরে এনে নিজের খাটের নিচে কৌটোয় রেখে দিয়েছিলেন।

সাপ ক্ষতিকারক নয়

সদগুরু বলেছেন, মানুষ যখন ভয় পায় বা আতঙ্কিত হয়, তখন শরীর থেকে এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হয়। সাপ খুব সহজে অনুভব করতে পারে। আপনি যদি সম্পূর্ণ শান্ত থাকেন এবং অস্থির না হন, তবে সাপ কখনোই কোনও ক্ষতি করবে না।

সদগুরুর মতে, বিষধর সাপের সঙ্গে এক ঘরে থাকতে হলে দরকার সচেতনতা। একটি ভুল পদক্ষেপে কিংবা নড়াচড়ায় মৃত্যু নিশ্চিত। তাই সদগুরুকে নিজের শরীরের প্রতিটি পেশির নড়াচড়া অত্যন্ত ধীর ও সতর্কভাবে নিয়ন্ত্রণ করতে হত। সদগুরুর মতে, সাপ অত্যন্ত সুন্দর এক সৃষ্টি। কিন্তু তাদের সঙ্গে বসবাস করতে মনকে ধীরস্থির হতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us