PM Narendra Modi: বিদেশ ভ্রমণে ট্যাক্স বসাবে কেন্দ্র? সত্যি সামনে আনলেন খোদ প্রধানমন্ত্রী মোদী

Foreign Travel Tax Rumours: গত সপ্তাহের রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলঙ্গানা থেকে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন যে জ্বালানি সঙ্কটের মাঝে কিছু পদক্ষেপ গ্রহণ করতে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে, গণপরিবহন ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করতে বলেছেন।

PM Narendra Modi: বিদেশ ভ্রমণে ট্যাক্স বসাবে কেন্দ্র? সত্যি সামনে আনলেন খোদ প্রধানমন্ত্রী মোদী
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 16, 2026 | 7:47 AM

নয়া দিল্লি:  জ্বালানি সঙ্কটের সঙ্গে লড়ছে ভারত সহ গোটা বিশ্ব। এর মধ্যে জনগণকে আরও বিভ্রান্ত করছে নানা ভুয়ো খবর। এবার কড়া জবাব দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিদেশ ভ্রমণ নিয়ে সরকারের ট্য়াক্স বসানোর জল্পনা নিয়ে যে দাবি করা হয়েছিল, তা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী।

কী নিয়ে বিতর্ক?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার বিদেশ ভ্রমণের উপরে অতিরিক্ত শুল্ক বা সেস বা সারচার্জ বসানোর পরিকল্পনা করছে। এক বছরের জন্য এই শুল্ক চাপানো হবে। এই শুল্ক বাবদ আয় সরকারের ঘরে ঢুকবে সরাসরি। এই নিয়ে কেন্দ্রের সর্বোচ্চ স্তরে আলোচনা চলছে। তবে এই রিপোর্ট যে অসত্য়, তা জানালেন খোদ প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর জবাব-

শুক্রবার এক্স হ্যান্ডেলে ওই পোস্টের রিপ্লাইতে তিনি লেখেন, এতে বিন্দুমাত্র সত্যতা নেই। সম্পূর্ণ মিথ্যা খবর। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চাপানোর কোনও প্রশ্নই নেই। আমরা জনগণের জীবনযাত্রা ও বাণিজ্য সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর কয়েক মিনিট পরই ওই সংবাদমাধ্যমের তরফে ক্ষমা চাওয়া হয় এবং ওই প্রতিবেদনটি তুলে নেওয়া হয়। এক্স হ্য়ান্ডেলে বিবৃতি পোস্ট করে বলা হয়, বিদেশ ভ্রমণে সরকারের কর বসানোর পরিকল্পনার খবরটি সঠিক নয়। আমরা ওই খবরটি তুলে নিচ্ছি এবং ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

প্রধানমন্ত্রীর আর্জি-

গত সপ্তাহের রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলঙ্গানা থেকে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন যে জ্বালানি সঙ্কটের মাঝে কিছু পদক্ষেপ গ্রহণ করতে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে, গণপরিবহন ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করতে বলেছেন। আপাতত এক বছর সোনা কিনতেও বারণ করেছেন। বিদেশ ভ্রমণ ও ডেস্টিনেশন ওয়েডিং আপাতত বাতিল করতে বলেছেন দেশের ফরেন রিজার্ভ অর্থাৎ বিদেশি অর্থ ভাণ্ডার মজবুত রাখতে।

Follow Us