PM Modi in Somnath Temple: মহাকুম্ভে পুণ্যডুবের পর সোমনাথ মন্দির দর্শনে মোদী, দিলেন বিশেষ পুজো

PM Modi in Somnath Temple: আপাতত গুজরাটে তিন দিনের সফরে রয়েছেন তিনি। যার মাঝে এক ফাঁকে সেরে নিলেন সোমনাথ মন্দির দর্শন। তবে মন্দির দর্শনের পাশাপাশি পুজো দিতেও দেখা যায় তাঁকে।

PM Modi in Somnath Temple: মহাকুম্ভে পুণ্যডুবের পর সোমনাথ মন্দির দর্শনে মোদী, দিলেন বিশেষ পুজো
সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদী

|

Mar 02, 2025 | 9:01 PM

আহমেদাবাদ: কথা রাখলেন মোদী। মহাকুম্ভ শেষ হওয়ার পরেই গোটা পুণ্য উৎসব নিয়ে সমাজমাধ্যমে নিজের ‘মনের কথা’ ও অভিজ্ঞতা লিখেছিলেন মোদী। সেই লেখার মাধ্যমেই জানিয়ে ছিলেন, মহাকুম্ভে পুণ্যডুব দেওয়া হয়েছে। এবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দিরের দর্শনে যাবেন তিনি। ঠিক যেমনটা বলেছিলেন, এদিন তেমনটাই পালনও করলেন মোদী।

পরনে গেরুয়া পাঞ্জাবি, ডান কাঁধে নেওয়া ওড়না। সঙ্গে জহর কোর্ট। রবিবার, গুজরাটের গির সোমনাথ জেলার সোমনাথ মন্দিরে এই সাজেই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত গুজরাটে তিন দিনের সফরে রয়েছেন তিনি। যার মাঝে এক ফাঁকে সেরে নিলেন সোমনাথ মন্দির দর্শন। তবে মন্দির দর্শনের পাশাপাশি পুজো দিতেও দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গুজরাটের জামনগর বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। একাধিক কর্মসূচি নিয়েই সে রাজ্যের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেদিন বিমান থেকেই নেমেই রাজ্যের ইসলাম সম্প্রদায়ের মানুষদের রমজানের শুভেচ্ছা জানান তিনি।

পাশাপাশি, রবিবার আবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘রমজানের পবিত্র মাসে সমাজে শান্তি আসুক। প্রত্যেককেই রমজানের শুভেচ্ছা জানাই। আশা রাখি, এই পবিত্র মাস মূল্যবোধের বিকাশ ঘটাবে।’

জানা গিয়েছে, এদিন সকালে গুজরাটের অনন্ত অম্বানির তৈরি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’ সফরেও যান মোদী। তারপর সেখান থেকে পৌঁছে যান সোমনাথ মন্দির দর্শনে। পাশাপাশি, সোমবারও রয়েছে একাধিক কর্মসূচি। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে সেদিন ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্ল্ডলাইফের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি।

Follow Us