Modi-Netanyahu: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা মোদীর, কী আলোচনা হল?

Modi Netanyahu phone call: প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, "প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতেও দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।" উল্লেখ্য, গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় সংঘাত চলছে। এখনও স্থায়ী সমাধানের কোনও ইঙ্গিত মেলেনি।

Modi-Netanyahu: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা মোদীর, কী আলোচনা হল?
মোদী-নেতানিয়াহুImage Credit source: PTI

Aug 07, 2026 | 7:51 AM

নয়া দিল্লি: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। পাশাপাশি ভারত-ইজরায়েলের কৌশলগত অংশীদারিত্বের পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহু ও মোদীর কথোপকথন

প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ভবিষ্যতেও দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।” উল্লেখ্য, গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় সংঘাত চলছে। এখনও স্থায়ী সমাধানের কোনও ইঙ্গিত মেলেনি।

ইরান ও আমেরিকার হুঁশিয়ারি

আমেরিকা ও ইরান একে অপরকে হুমকি-পাল্টা হুমকি দিচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে হয় চুক্তি করতে হবে, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। তবে, ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনও আলোচনা চলছে না। ওমানের সঙ্গে যোগাযোগ রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচলের জন্য একটি অস্থায়ী রুট নির্ধারণ সংক্রান্ত কারণে যোগাযোগ রয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবারই ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি সংক্রান্ত একটি চুক্তির খসড়া ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হত। বর্তমানে সংঘাতের জেরে ওই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ক্ষতির মুখে পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য

Loading...
Unable to load recommendations.
Follow Us