PM Modi: রাজধানীতে আয়োজিত দু’দিন ব্যাপী সুফি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী

PM Modi: জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই সুফি অনুষ্ঠান জাহান-এ-খুসরত। চলবে মার্চের ২ তারিখ পর্যন্ত। এর সঙ্গেই আয়োজন করা হয়েছে তেহ বাজারের।

PM Modi: রাজধানীতে আয়োজিত দুদিন ব্যাপী সুফি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

|

Feb 27, 2025 | 7:57 PM

নয়াদিল্লি: সুফি গান কার না পছন্দ নয়? এককালে ঈশ্বরের প্রার্থনা করার জন্য এই গান গেয়ে থাকতেন শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এই সুফি গান এখন হেরিটেজ। মুসলিম হোক কিংবা অন্য কোনও ধর্মের মানুষ, সুফি গানের জনপ্রিয়তা এখন ঘরে ঘরে।

সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই শুক্রবার নয়াদিল্লি আয়োজিত হতে চলেছে ২৫ তম সুফি অনুষ্ঠান জাহান-এ-খুসরত। যেখানে হাজির থাকতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের সর্বধর্ম সর্বমত ও সংস্কৃতির উদযাপনেই এই সুফি অনুষ্ঠানে উপস্থিত হবেন মোদী। জানা গিয়েছে, শুধুই সুফি গানে মন মাতানো ছাড়াও সেই সংলগ্ন তেহ বাজারেও যাবেন তিনি।

জাহান-এ-খুসরতের সময়সূচি

জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই সুফি অনুষ্ঠান জাহান-এ-খুসরত। চলবে মার্চের ২ তারিখ পর্যন্ত। এর সঙ্গেই আয়োজন করা হয়েছে তেহ বাজারের। যেখানে মূলত দেশের সমস্ত এলাকার কুটির শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে বিক্রির জন্য উপস্থিত হবেন।

মোদী ছাড়াও থাকছেন আর কে কে?

জাহান-এ-খুসরত অনুষ্ঠানের বিশেষ অতিথির তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদী। তবে তিনি ছাড়াও এই অনুষ্ঠানে হাজির হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ইতিমধ্য়ে মোদী-শাহের আগমন ঘিরে নিরাপত্তা মোড়কে ঢেকে ফেলা হয়েছে সেই অনুষ্ঠান কেন্দ্র।

Loading...
Unable to load recommendations.
Follow Us