PM Narendra Modi: বিশ্বমঞ্চে ফের জয়জয়কার মোদীর, সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী

Narendra Modi Sweden Award: দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সুইডেনে পৌঁছন। গোথেনবার্গ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। পরে দুই নেতা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। এর আগে ২০১৮ সালে সর্বপ্রথম সুইডেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে সুইডেনে দ্বিতীয় সফর করলেন মোদী।

PM Narendra Modi: বিশ্বমঞ্চে ফের জয়জয়কার মোদীর, সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: Tv9 Bangla

May 18, 2026 | 10:50 AM

গোথেনবার্গ : বিশ্বমঞ্চে ফের জয়জয়কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Naremdra Modi)। সুইডেনের (Sweden) সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হল তাঁকে। সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’( Royal Order of Polar Star Commander Grand Cross )-এ ভূষিত করা হল প্রধানমন্ত্রীকে। পাঁচ দেশের বিদেশ সফরে গিয়েছেন তিনি। গতকালই পৌঁছন সুইডেনে। তারপরই তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান। সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়ে আরও একবার ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৩১।

সুইডেনে মোদীকে উষ্ণ অভ্যর্থনা

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সুইডেনে পৌঁছন। গোথেনবার্গ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। পরে দুই নেতা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। এর আগে ২০১৮ সালে সর্বপ্রথম সুইডেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে সুইডেনে দ্বিতীয়বার সফর করলেন মোদী।

সুদূর বিদেশে বাঙালি সংস্কৃতি

সফরের শুরুতেই প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেই অভ্যর্থনা উৎসবের আমেজে পরিণত হয়েছিল। বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নৃত্য এবং লাইভ অর্কেস্ট্রার মাধ্যমে গোটা পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। বিশেষভাবে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়েছিল অনুষ্ঠানে। পিতলের বরণডালা, প্রদীপ, ধান-দুর্বো এবং উলুধ্বনিতে মোদীকে স্বাগত জানান প্রবাসী বাঙালিরা। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ওই অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, বিশেষ অনুষ্ঠানের পর দুই নেতার মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্টার্টআপ, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম—এই ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা। বৈঠকের আগে মোদীর হাতে দু’টি ছোট কবিতার প্রতিলিপি তুলে দেন সে দেশের প্রধানমন্ত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন মোদী।

Follow Us