Narendra Modi: ‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ’, এক যুগ পার করে বললেন প্রধানমন্ত্রী

Longest PM Narendra Modi: "ভগবানের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। সবথেকে বেশি সময় ধরে দেশের সেবা করার সুযোগ পেয়েছি।" ৪ হাজার ৩৯৯ দিন ধরে প্রধানমন্ত্রী থাকার পর এমনটাই বললেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, "এনডিএ-র তরফে একটি প্রস্তাবও আনা হয়েছে।"

Narendra Modi: জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, এক যুগ পার করে বললেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীImage Credit source: Tv9 Bangla

Jun 10, 2026 | 8:58 PM

নয়া দিল্লি: “দেশের মানুষ রাজনৈতিক স্থিরতার গুরুত্ব বুঝেছে। ২০১৪-র আগে কয়েক দশক ধরে প্রবল অস্থিরতা ছিল। যার জন্য দেশের অনেক লোকসানও হয়েছে। আজ দেশের মানুষ একটি স্থির সরকারের কাজ দেখছে।” প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ অর্থাৎ ১২ বছর পার করে এমনটাই বললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মসনদে ৪ হাজার ৩৩৯ দিন পার করার পর যা বললেন মোদী…

  • কংগ্রেসের উপর থেকে ভরসা চলে যাওয়ার পর আমাদের উপরেই দায়িত্ব দিয়েছিল দেশের মানুষ। আজ সরকার সাফল্যের সঙ্গে কাজ করছে।
  • কাল যারা দরিদ্র ছিল, আজ তারা নিও মিডল ক্লাস। ২৫ কোটি মানুষকে দারিদ্র্য-মুক্ত করা হয়েছে।
  • বিকশিত ভারতের স্বপ্ন আজ কোনও মানুষের নয়, কোনও সরকারের নয়, কোনও দলের নয়, এটা দেশের সংকল্প।
  • দেশকে পঙ্গু করে দিয়েছিল কংগ্রেস। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস। এনডিএ সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনেছে।
  • দেশের মানুষ ভাবতে শুরু করেছিল, উন্নয়নের গতি সবসময় স্লথ হয়। ভারতে যে দ্রুতগতিতে উন্নয়ন সম্ভব, তা মানতেই পারছিলেন না দেশবাসী।
  • কংগ্রেসের কাজের ধরনে সমস্যা ছিল, ব্যর্থতাও তাদের ছিল, অথচ সেই ব্যর্থতাকে হিন্দুত্বের নাম দেওয়া হয়েছিল কংগ্রেস আমলে।
  • ২০১৪ সালে যখন বিজেপি জিতেছিল, তখন আমি বলেছিলাম, মানুষ আশা দেখতে শুরু করেছে। ১২ বছর ধরে মানুষ আমাদের উপর সেই বিশ্বাস রেখেছে।
  • এই প্রথমবার দেশবাসী দেখল, যখন সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করে, তখন কাজও হয় অনেক দ্রুততার সঙ্গে।
Follow Us