Modi Zelensky Talk: ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্কে জোর, জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদীর

আগামী ১০ থেকে ১১ নভেম্বর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা মুখোমুখি বসতে চলেছেন। যুদ্ধ পরিস্থিতি থেকে অব্যাহতির লক্ষ্যে আমেরিকা এই উদ্যোগ নিয়েছে। তার আগে মোদীর সঙ্গে জ়েলেনস্কির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Modi Zelensky Talk: ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্কে জোর, জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদীর
Image Credit source: TV9 Bangla

Nov 09, 2026 | 8:39 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জ়েলেনস্কি। সংঘাতের পরিস্থিতি নিয়ে কথা হল দুই রাষ্ট্রনেতার। ভারত ও ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়েছেন দু’জনেই। সংঘাতের পরিস্থিতি যাতে শান্তিপূর্ণভাবে মিটে যায়, সে ব্যাপারে ভারত অবদান রাখতে চায় বলেই বার্তা দিয়েছেন মোদী।

আগামী ১০ থেকে ১১ নভেম্বর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা মুখোমুখি বসতে চলেছেন। যুদ্ধ পরিস্থিতি থেকে অব্যাহতির লক্ষ্যে আমেরিকা এই উদ্যোগ নিয়েছে। তার আগে মোদীর সঙ্গে জ়েলেনস্কির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাক্রম সম্পর্কে মোদীকে অবগত করেছেন। জেলেনস্কির মতে, আবুধাবিতে যে বৈঠক হতে চলেছে, তার জন্য সব বিষয়ে ইউক্রেন সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ইউক্রেন সবসময় একটি গঠনমূলক মনোভাব বজায় রেখেছে এবং রাশিয়ারও উত্তেজনা কমাতে একই ধরনের উদ্যোগ নেওয়া উচিত।

ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের কী পদক্ষেপ করা উচিত এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে তাদের কীভাবে কথা বলা উচিত, তা তাদেরই নির্ধারণ করা প্রয়োজন। খাদ্য নিরাপত্তাকে এ রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

কৃষ্ণসাগরের (Black Sea) পথ দিয়ে খাদ্যশস্যের রফতানির ওপর রাশিয়ার পক্ষ থেকে যে নিষেধাজ্ঞার রয়েছে, সেই বিষয়েও এদিন আলোচনা হয়েছে। জ়েলেনস্কি জানান, খাদ্য সরবরাহ নিশ্চিত করতে একটি করিডর তৈরিতে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে ভারত। ইউক্রেন আশা করে যে এই দিকে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us